মহিলা লীগ নেত্রীর ধর্ষণ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখিপুরে ইউনিয়ন যুবলীগ আহ্বায়কের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন উপজেলা আওয়ামী যুব মহিলা লীগ সভাপতি সানজিদা শারমিন লিমা।

ওই মামলায় শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে সখিপুর পৌর শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে অভিযুক্ত যুবলীগ নেতা আজাদ রানাকে (৩৫) গ্রেপ্তার করে সখিপুর থানা পুলিশ। গ্রেপ্তার আজাদ রানা উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক এবং একই উপজেলার কালিয়ান গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী যুব মহিলা লীগ সভাপতি সানজিদা শারমিন লিমা একই উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক আজাদ রানার বিরুদ্ধে টাংগাইল নারী ও শিশু আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে শুক্রবার সখিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘আদালতে ধর্ষণ মামলা হয়েছে। আদালতের নির্দেশ থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ওই মামলায় আজাদকে গ্রপ্তার করা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভবিষ্যৎ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় চীন

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে চীন অভিন্ন ভবিষ্যৎ গঠনে কাজ করতে চায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস

প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার ২ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক: প্রতারণার দায়ে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড

বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের বোয়ালমারীতে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে

টাঙ্গাইল ডিসি অফিসের নাজির সরোয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সিএ (নাজির কাম ক্যাশিয়ার) সরোয়ার আলমের বিরুদ্ধে উত্থাপিত নানা অনিয়ম-দুর্নীতির তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের

স্বস্তির ঈদযাত্রায় মহাসড়কে মোটরসাইকেলের দীর্ঘ সারি

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক গতিতেই চলাচল করছে গাড়ি। তবে মহাসড়কে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল অনেক বেশি

‘সংসদ নির্বাচন ডিসেম্বরেই’- দাবিতে আন্দোলনে চলবে: গয়েশ্বর

ডেস্ক রিপোর্ট: সংসদ নির্বাচন ডিসেম্বরেই’ -এই দাবিতে বিএনপি আন্দোলনে থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার রাজধানীর নয়া পল্টনে তার নিজ