মস্কোয় ড্রোন হামলায় ব্যাহত বিমান চলাচল, বাতিল ১৪০ ফ্লাইট

অনলাইন ডেস্ক: ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার জেরে রাশিয়ার রাজধানী মস্কোর প্রধান সব বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। রোববারের হামলার প্রভাবে মস্কো থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রার অপেক্ষায় থাকা অন্তত ১৪০টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত ইউক্রেনের ছোড়া ২৩০টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে কেবল মস্কোর আকাশেই ধ্বংস করা হয়েছে ২৭টি ড্রোন।

রাশিয়ার বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ড্রোন হামলার কারণে মস্কোর বিমানবন্দরগুলোর স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে ১৩০টিরও বেশি ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করতে হয়েছে। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে বিমান চলাচল পুনরায় শুরু হয়।

এছাড়া মস্কোর দক্ষিণ-পশ্চিমাঞ্চল কালুগা অঞ্চলেও ইউক্রেনীয় ড্রোন হামলার প্রভাব পড়ে। সেখানে অন্তত ৪৫টি ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর জেরে কালুগা আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

এদিকে রাশিয়ার রাতভর বিমান হামলায় ইউক্রেনে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনীয় কর্মকর্তারা। অন্যদিকে রুশ ট্যুর অপারেটরদের সংগঠন ‘আটোর’ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মস্কোর বিমানবন্দরগুলো অন্তত ১০ বার সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে ইউক্রেনীয় ড্রোন হুমকির কারণে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নুরের ওপর হামলা রাজনীতির জন্য অশনি সংকেত: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলাকে ‘দেশের রাজনীতির জন্য অশনি সংকেত’বলে অভিহিত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের

বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আব্দুর হাই সরকারের মতবিনিময়

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ টেনিস ফেডারেশন চেয়ারম্যান, পূর্বানী গ্রুপের চেয়ারম্যান, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংক এসোসিয়েশনের চেয়ারম্যান

জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় খালাস পেলেন মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান খালাস পেয়েছেন। এর আগে আপিল

কুরআন অবমাননার দায়ে ইসলামী আন্দোলনের ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ

ডেস্ক রিপোর্ট: পবিত্র কুরআন নিয়ে অবমাননাকর মন্তব্যের মাধ্যমে দ্বীনি অনুভূতিতে আঘাতের দায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ পাঠানো

গণমাধ্যমের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই: শেখ হাসিনা ইস্যুতে ভারত

নিজস্ব প্রতিবেদক: একের পর এক গণমাধ্যমে ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন পালিয়ে ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে তার কথা বলা থামাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস  

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ ও জনগণের কাছে দৃশ্যমান রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন