মনোনয়ন না পেয়ে বিএনপি নেতার অনুসারীদের সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি নেতা আব্দুল আলিম দলীয় মনোনয়ন না পাওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা।

সোমবার (৪ নভেম্বর) রাতে খুলনা–সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতা বাইপাস মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তারা।

এ সময় তারা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন, ফলে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা আব্দুর রউফের মনোনয়ন বাতিল ও আব্দুল আলিমকে প্রার্থী ঘোষণার দাবি জানান।

তাদের অভিযোগ, বহিষ্কৃত একজন নেতাকে প্রার্থী করে তৃণমূলের মতামত উপেক্ষা করা হয়েছে। বিক্ষোভকারীরা জানান, আব্দুল আলিম দলের দুঃসময়ে সবসময় মাঠে ছিলেন। অথচ তাকে বাদ দিয়ে বহিষ্কৃত নেতাকে প্রার্থী করা হয়েছে- এতে তৃণমূল নেতাকর্মীরা ক্ষুব্ধ।

বিক্ষোভ চলাকালে তারা ‘রউফের প্রার্থিতা বাতিল কর’, ‘তৃণমূলের সিদ্ধান্ত মানতে হবে’- এমন নানা স্লোগান দেন। পরে তারা মঙ্গলবার বিকেল পর্যন্ত কর্মসূচি স্থগিত রেখে কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তের জন্য আলটিমেটাম দেন। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির নেতা আতিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলামসহ স্থানীয় নেতারা। তারা বলেন, দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন, তাদের বাদ দিয়ে বহিষ্কৃত নেতাকে প্রার্থী করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেন্দ্রীয় সিদ্ধান্তে পরিবর্তন না এলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচি মডেল কলেজের প্রতিষ্ঠাতা মজিদ সরকারের মৃত্যু বার্ষিকী পালন

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি  পৌর  এলাকার চালায় অবস্থিত বেলকুচি মডেল ডিগ্রি কলেজ এর প্রতিষ্ঠাতা, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদ সরকার

নিজ হাতেই নির্বাচনী ব্যানার সরালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৫ আসনের (মিরপুর-কাফরুল) বিভিন্ন এলাকা থেকে নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন সরিয়ে নিয়েছে জামায়াত। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজ হাতে ব্যানার সরিয়ে এ

ঠাকুরগাঁওয়ে পাওনা টাকার জেরে মারধর, অপমানে স্বর্ণকারের আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি: মাত্র ৩ হাজার টাকার পাওনা নিয়ে মারধর অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছেন ললিত বনিক (৪০) নামের এক স্বর্ণকার। এ ঘটনায় ক্ষোভে ফেটে

এনায়েতপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা পাড়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার সকালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এনায়েতপুর শাখার আয়োজনে ছয়

হাসিনার নির্দেশেই আমার বাবাকে হত্যা করা হয়েছে: ড. রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক: সদ্য বিএনপিতে যোগ দেওয়া ড. রেজা কিবরিয়া বলেছেন, বাবা সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা প্রসঙ্গে তিনি বলেন, গত ১৫ বছর

শবেবরাত: রহমত, তওবা ও আত্মশুদ্ধির রাত

নিজস্ব প্রতিবেদক: ইসলামের বারো মাসের ধারায় শা‘বান হচ্ছে রমজান প্রস্তুতির মাস। এই মাসের মধ্যভাগে যে রাতটি মুসলিম সমাজে বিশেষভাবে আলোচিত, তা হলো শবেবরাত। এ রাতকে ঘিরে