মধ্যরাতে বুলডোজার দিয়ে ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দিল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার কার্যালয় গুঁড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শহীদ শামসুল হক হলের কিছু শিক্ষার্থী।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন শাখা ছাত্রলীগের ওই কার্যালয় ভেঙে ফেলা হয়।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা লাঠি দিয়ে, ইটপাটকেল নিক্ষেপ করে প্রথমে ছাত্রলীগের কার্যালয়টি ভাঙা শুরু করে। পরে বুলডোজার দিয়ে পুরো কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘হই হই রই রই, ছাত্রলীগ গেল কই’, ‘ছাত্রলীগের দুই গালে জুতা মারো তালে তালে‘, ‘একটা দুইটা লীগ ধর, ধইরা, ধইরা জবাই কর’ স্লোগান দিতে থাকেন। ঘটনাস্থলে শহীদ শামসুল হক হলের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শহীদ শামসুল হক হলের একজন শিক্ষার্থী বলেন, নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাকৃবিতে শাখা ছাত্রলীগের কবর রচিত হলো। ছাত্রলীগকে যে বা যারা পুণর্বাসন করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীরা কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যেমন খুশি তেমন সাজোয় হাসিনার পালানোর দৃশ্য

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরার সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানে ‘যেমন খুশি তেমন

ঐকমত্য কমিশন নিয়ে রাজনৈতিক দলগুলোর অসন্তোষ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ দেখা দিয়েছে। সংলাপের ধীরগতি, সিদ্ধান্ত গ্রহণে অনিশ্চয়তা এবং কিছু ইস্যুতে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন

কলকাতা থেকে ফ্যাসিবাদী চক্র সক্রিয়: অভিযোগ বিএনপির প্রচার সম্পাদকের

ঢাকা উত্তর প্রতিনিধি: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অভিযোগ করেছেন, কলকাতায় বসে ‘ফ্যাসিবাদের দোসররা’ বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম

মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল ১০টায় নতুন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন

বাঁশখালী: মা ছিলেন পাশে কাপড় শুকাতে ব্যস্ত, অগোচরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে পুকুরে ডুবে মুহাম্মদ মুহিত (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে

সিরাজগঞ্জে সাদপন্থিদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ও বিচারের দাবিতে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে: গত ১৮ ডিসেম্বর ভোরে টঙ্গী ময়দানে ঘুমন্ত তাবলীগ সাথী ভাইদের সাদপন্থি ওয়াসিফুল ইসলাম গং কর্তৃক সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও