ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ারের আবেদন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি ওই আসনে জামায়াতের প্রার্থী এবং দলের সেক্রেটারি জেনারেল।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেন-এর নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

খুলনা-৫ আসনে নির্বাচনে জয়ী হন বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগর। নির্বাচনের ফলাফল ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সেটি চ্যালেঞ্জ করে আবেদন করেন গোলাম পরওয়ার।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল নিয়ে অন্তত ৩০ জনের বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন। এসব আবেদনের শুনানির জন্য সংশ্লিষ্ট আসনের ব্যালটসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ-এর ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের অভিযোগে দায়ের করা আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাঁদা দাবি করায় বগুড়ায় জনতার হাতে পুলিশ কনস্টেবল আটক, উদ্ধার করল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে চাঁদা দাবি এবং হয়রানির অভিযোগে রুহুল আমিন (৩২) নামে এক পুলিশ কনস্টেবলকে জনতা আটক করে গণধোলাই দিয়েছে। পরে খবর পেয়ে সেনাবাহিনী

মিথ্যা মামলা প্রত্যাহার না করলে নির্বাচনে যাবে না জাতীয় পার্টি: আনিসুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: মিথ্যা মামলা ও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে জাতীয় পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না—কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠকে এমন স্পষ্ট অবস্থান

পুলিশের পোশাক পরিবর্তনের চেয়ে মানসিক পরিবর্তনে জোর দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তনের চেয়ে মানসিক পরিবর্তনে জোর দিচ্ছে সরকার। শুধু পোশাক বদলালেই কি মানসিকতার পরিবর্তন হয়- এমন প্রশ্নও রাখেন

আবারও ই-কমার্স প্রতারণা

নিজস্ব প্রতিবেদক: এবার ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা গ্রাহকের টাকা তুলে নেওয়ার পাঁয়তারা করছে প্রতারণার দায়ে অভিযুক্ত ই-কমার্স কোম্পানিগুলো।

নগদে আতিক মোর্শেদের স্ত্রীর নিয়োগে অনিয়ম পেয়েছে দুদক

ডেস্ক রিপোর্ট: মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের দুর্নীতি অনুসন্ধানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের স্ত্রীর নিয়োগে প্রাথমিকভাবে অনিয়মের

নয়াদিল্লিতে শেখ হাসিনার মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল

ঠিকানা টিভি ডট প্রেস: পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আজ ইন্তেকাল করেছেন’ ও ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন’ শীর্ষক