ভূঞাপুরের কৃতি খেলোয়ার শারমিন জাতীয় পর্যায়ে বর্শায় দ্বিতীয়

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরের কৃতি খেলোয়ার শারমিন জাতীয় পর্যায়ে বর্শা নিক্ষেপ প্রতিযোগিতায়  দ্বিতীয় স্থান অধিকার করেছে।

চট্টগ্রামে ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৫৩ তম শীতকালীন মাধ্যমিক ও কারিগরি বোর্ডের আন্ত: জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই জাতীয় প্রতিযোগিতায় টাঙ্গাইলের ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী বর্শা নিক্ষেপ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানের কৃতিত্ব অর্জন করেছে। শারমিন বর্শা নিক্ষেপ প্রতিযোগিতায়  উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণের সুযোগ পায় এবং জাতীয় পর্যায়ে দ্বীতীয় স্থান অধিকার করে। সে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাহদীপুর গ্রামের ভ্যান-রিক্সা চালক সোহেলের কন্যা।

শারমিন জানায়, আমার স্কুলের শরীর চর্চা ম্যাম রমা রাণীর তত্ত্বাবধান, কঠিন অনুশীলন এবং সকলের দোয়ায় আমি কৃতিত্ব অর্জন করতে পেরেছি।

শরীর চর্চা শিক্ষক রমা রাণী বলেন, শারমিনের ভেতরে যথেষ্ট আগ্রহ আছে। যে কারণে তার সফলতা এসেছে। চর্চা অব্যাহত রাখলে তাকে আন্তর্জাতিক মানের খেলোয়ার হিসেবে গড়ে তোলা সম্ভব।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন বলেন, শারমিন জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে উপজেলার মুখ উজ্জ্বল করেছে। আমি অভিভূত হয়েছি। তার এই কৃতিত্ব অব্যাহত রাখতে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাকিস্তান ভারতে হামলা চালাবে, যা দেখে মজা না পেলে টাকা ফেরত: জেনারেল শরিফ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আগ্রাসী নীতি ও আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র

দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে যাচাইহীন পোস্ট, এনসিপি নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর একটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) দৃষ্টিগোচর হয়েছে। পোস্টটিতে তিনি যাচাই-বাছাই

এসএসসি পরীক্ষার ফল কবে—জানালেন ঢাকা বোর্ড চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকাশ করা হবে। অর্থাৎ আগামী ১৩ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। বুধবার (১২

গাজায় ৪৮ ঘণ্টায় ৩ শতাধিক ফিলিস্তিনি নিহত, ত্রাণ কেন্দ্রেও হামলা

অনলাইন ডেস্ক: যুদ্ধবিরতির আলোচনা চলতে থাকলেও গাজায় অব্যাহত রয়েছে ইসরাইলের নৃশংসতা। গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন তিন শতাধিক ফিলিস্তিনি।

যমুনা সেতু থেকে রেল ট্র্যাক অপসারণ ও লেন প্রশস্তের প্রস্তাব

সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা নদীর ওপর নির্মিত বহুমুখী সেতুর ওপর থাকা পরিত্যক্ত রেলওয়ে ট্র্যাক অপসারণ এবং সেতুর দুটি চলমান লেন প্রশস্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে সেতু

সিরাজগঞ্জের দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জ জেলা বিএনপি’র দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। শনিবার (১ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস