ভিক্ষুকের কাছে পাওয়া গেল দুই বস্তা টাকা, এলাকায় চাঞ্চল্য

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর গ্রামে এক মানসিক ভারসাম্যহীন নারী বা ‘পাগলী’র কাছ থেকে দুই বস্তা টাকা উদ্ধার করেছে স্থানীয়রা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুস ছালামের স্ত্রী সালেকা বেগম, যাকে সবাই ‘সালেকা পাগলী’ নামে চিনতেন। দীর্ঘদিন ধরে পৌর এলাকার ১ নম্বর রায়পুর মিলগেট সংলগ্ন একটি পরিত্যক্ত কক্ষে বসবাস করতেন। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন এবং প্রাপ্ত অর্থ সঞ্চয় করে নিজের কক্ষে সংরক্ষণ করতেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে স্থানীয়রা দেখতে পান—সালেকার বসতঘরের পাশে থাকা একটি বস্তা পুকুরে ভেসে উঠেছে। সন্দেহবশত বস্তাটি খোলা হলে তার ভিতরে টাকাভর্তি দুটি বস্তা পাওয়া যায়। এতে এক, দুই, পাঁচ, দশ, পঞ্চাশ ও শত টাকার বিভিন্ন নোট ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

স্থানীয়দের ধারণা, বহু বছর ধরে ভিক্ষা করে জমিয়ে রাখা অর্থই বস্তায় ছিল। টাকা রাখার নিরাপদ জায়গা না থাকায় সালেকা পাগলী ঘরের কোণে বস্তায় ভরে রেখেছিলেন।

এ বিষয়ে স্থানীয় আব্দুল কাদের জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বস্তার মধ্যে বিপুল পরিমাণ টাকা রয়েছে। টাকার সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেছুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উদ্ধার করা টাকা গণনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে যমুনা নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর শাখা থেকে নিখোঁজ আবু বক্কার সিদ্দিক (১২) নামের এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ। সোমবার

ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল পরিকল্পনাকারী আট নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি থেকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝটিকা মিছিলের পরিকল্পনার সময় তাদের গ্রেপ্তার করে

দক্ষ ‘মফস্বল’ সম্পাদকের সংকট

ঠিকানা টিভি ডট প্রেস: কয়েক মাস ধরে দক্ষ একজন মফস্বল সম্পাদকের সন্ধান করছেন সাবেক ‘বস’। আমাকেও খুঁজে দিতে বললেন। সেজন্য কয়েকজনের সঙ্গে কথাও বললাম। তবে

স্বেচ্ছাসেবক দলের নেতা এরশাদ রানার নানা আয়োজনে জন্মদিন পালিত

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী এরশাদ রানার জন্মদিন পালন করা হয়েছে। এ

সেই আনিছুর রহমান কে অব্যাহতি দিয়েছে জামায়াতে ইসলামী

সুজন মাহমুদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মো. আনিসুর রহমানের বিরুদ্ধে ভুয়া স্কুল খুলে প্রতারণা এবং মামলার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে

তাড়াশে নসিমনের ধাক্কায় অটোরিকশা চালকসহ শিশুর মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুর ব্রিজের পূর্ব পাশে নসিমনের গাড়ীর ধাক্কায় অটোরিকশা চালকসহ এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষয়টি