ভারতে চলন্ত গাড়িতে নারীকে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে চলন্ত গাড়িতে প্রায় আড়াই ঘণ্টা ধরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২৮ বছর বয়সী এক নারী। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ছুড়ে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে হরিয়ানার ফরিদাবাদে ঘটেছে এই বর্বরোচিত ঘটনা।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষায় ছিলেন ওই নারী। এ সময় দুই যুবক তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি গাড়িতে তোলে। কিন্তু ভ্যানগাড়িটি তার বাড়ির দিকে না গিয়ে গুরগাঁও সড়কের দিকে চলে যায়।

অভিযোগ অনুযায়ী, প্রায় আড়াই ঘণ্টা ধরে চলন্ত গাড়ির ভেতর অভিযুক্তরা তাকে বারবার ধর্ষণ করে। নারী বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

পরে ভোর প্রায় ৩টার দিকে ফরিদাবাদের এসজিএম নগরের রাজা চকের কাছে চলন্ত গাড়ি থেকে তাকে রাস্তায় ছুড়ে ফেলা হয়। এতে তার মুখে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

আহত অবস্থায় ওই নারী বারবার তার বোনকে ফোন করার চেষ্টা করেন। পরে বোনের সঙ্গে যোগাযোগ হলে পুরো ঘটনার কথা জানান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার মুখে ১০-১২টি সেলাই দিতে হয়েছে।

বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তিনি গভীর মানসিক আঘাতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, এখনো তার আনুষ্ঠানিক জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি।

ভুক্তভোগীর বোন অভিযোগে জানান, ঘটনার আগের দিন রাত সাড়ে ৮টার দিকে ওই নারী তাকে ফোন করে জানান, মায়ের সঙ্গে ঝগড়ার পর তিনি এক বান্ধবীর বাড়িতে যাচ্ছেন এবং তিন ঘণ্টার মধ্যে বাড়ি ফিরবেন।

পুলিশ জানায়, ওই নারী বিবাহিত, তার তিন সন্তান রয়েছে। পারিবারিক বিরোধের কারণে তিনি স্বামীর থেকে আলাদা থাকতেন।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাদের ব্যবহৃত গাড়িও উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ জানিয়েছে, দ্রুত চার্জশিট দাখিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অস্বাস্থ্যকর পরিবেশে জর্দা উৎপাদন, রায়গঞ্জে অবৈধ কারখানায় প্রশাসনের অভিযান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জনস্বাস্থ্য সুরক্ষায় অস্বাস্থ্যকর পরিবেশে অননুমোদিতভাবে তামাকজাত দ্রব্য উৎপাদনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেল আনুমানিক ৪টার

নির্বাচনে বিএনপি-জামায়াত-এনসিপি কে কত ভোট পাবে, জানা গেল জরিপ

নিজস্ব প্রতিবেদক: দেশে এই মুহূর্তে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে কোন রাজনৈতিক দল কত ভোট পাবে, এমন পরিসংখ্যান উঠে এসেছে বেসরকারি এক জরিপে।’ তাতে দেখা গেছে, বিএনপি

দেশবাসী পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তনটি আনব : গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘একেবারে সম্প্রতি দুটি দল আমাদের আট দলের জোটের সঙ্গে যুক্ত হওয়ায় অনেক আসনে বোঝাপড়া নিয়ে আলোচনা এখনো

বশেমুরবিপ্রবিতে ছাত্রলীগের হামলায় সাংবাদিক-সমন্বয়কসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে ৩ জনকে আহত করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

আসিফ নজরুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানালেন তিতুমীরের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: এবার নতুন করে তিন দফা ঘোষণা করছেন তিতুমীর কলজের শিক্ষার্থীরা। এই দাবিগুলোর মধ্যে একটি রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির দায়ভার মাথায় নিয়ে আইন উপদেষ্টা

গ্রেফতার থেকে বাঁচতে হুজুর ডেকে মিলাদ কৃষক লীগ নেতার, একদিন পরই ধরা

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্র আন্দোলনে হামলার পর নিজের গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে নিজেকে লুকিয়ে রাখেন উপজেলা কষক লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান। এমনি গত সোমবার