ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র এবার ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ভারতীয় এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন।

ভারতীয় ভ্রমণ সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে সোমবার ভিসা নিষেধাজ্ঞা আরোপের এই ঘোষণা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস ও কনস্যুলেটগুলোতে কনস্যুলার অ্যাফেয়ার্স এবং ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রতিদিনই অবৈধ অভিবাসন, মানবপাচার এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য কাজ করে যাচ্ছে।

যারা সচেতনভাবে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনে সহায়তা করেছে, আজ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভারতীয় এসব ভ্রমণ সংস্থার মালিক, নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে। এ ধরনের মানবপাচার চক্র ভেঙে দিতে ভবিষ্যতেও ওয়াশিংটনের ভিসা নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমাদের অভিবাসন নীতি কেবল বিদেশিদের যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের ঝুঁকি সম্পর্কে সচেতন করার জন্যই নয়, বরং যেসব ব্যক্তি এ আইন লঙ্ঘন করে তাদেরও জবাবদিহির আওতায় আনতে কাজ করে। এর মধ্যে অবৈধ অভিবাসনে সহায়তাকারীরাও অন্তর্ভুক্ত রয়েছেন।’

আরও বলা হয়েছে, ‘আইনের শাসন প্রতিষ্ঠা ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের সুরক্ষার জন্য আমাদের অভিবাসন আইন এবং নীতির বাস্তবায়ন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে এ ছাড়া এ ভিসা নিষেধাজ্ঞায় বৈশ্বিক এবং এমনকি যারা সাধারণত ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতায় পড়েন, তারাও অন্তর্ভুক্ত হবেন।

ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরপরই দেশ থেকে অবৈধ অভিবাসীদের তাড়ানোর সিদ্ধান্ত নেন। যুক্তরাষ্ট্রের প্রশাসন ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

সেই তালিকায় আছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়রাও। কিছুদিন আগে হাতে ও কোমরে রশি বেঁধে বিমানে তুলে যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের ফেরত পাঠায় মার্কিন প্রশাসন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতের নিবন্ধন সংক্রান্ত রায়ের আদেশ ইসিতে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে জামায়াতের

রংপুরে জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের অবস্থান: হামলার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সম্প্রতি সংঘর্ষের পর সারাদেশে জাতীয় পার্টির (জাপা) অফিস লক্ষ্য করে লংমার্চের ঘোষণার পর রংপুরে নিজেদের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জাপা নেতাকর্মীরা। নেতারা

সলংগায় ৩২৮ গ্রাম হেরোইনসহ নারী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলংগা থানায় ৩২৮ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। বুধবার (১৪ আগস্ট) রাত ১টা ৪৫ মিনিটে ন্যাশনাল ফুড ভিলেজ

সিরাজগঞ্জ -৪ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন মাওলানা রফিকুল ইসলাম খান 

জুয়েল রানা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া, সলঙ্গা আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা

বাঁশখালীতে বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে জেনারেটর শ্রমিকের মৃত্যু

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিয়েবাড়িতে জেনারেটরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবুল কাশেম (৩০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১

ধানের শীষে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে বিএনপি সমর্থককে কোপাল দলীয় কর্মীরাই

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদরের মিয়াকুন্ডু গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে ঠান্ডু মন্ডল (৫৬) নামে এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন