ব্রাজিলকে হাফ ডজনে বিধ্বস্ত করল আর্জেন্টিনা

ঠিকানা টিভি ডট প্রেস: দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শুরুতেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। সেলেসাওদের ৬-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিলো লিওনেল মেসির উত্তরসূরীরা। এই আসরের ইতিহাসে এর আগে কখনোই এত বড় ব্যবধানে হারেনি ব্রাজিল।

দলটার এই বিশাল জয়ে বড় অবদান রেখেছেন দলটির ‘নতুন মেসি’ ক্লদিও এচেভরি। যিনি চলতি মাসেই ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কথা। তিনি করেছেন জোড়া গোল। তাতে ভর করেই আর্জেন্টিনা পেয়েছে বড় এই জয়।

আর্জেন্টিনা অবশ্য এই ম্যাচ শেষে আফসোসই করতে পারে। দক্ষিণ আমেরিকান অ-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলকে আরও বড় ব্যবধানে হারানো সম্ভব ছিল দলটার। প্রথম ১১ মিনিটেই ৩ গোল জড়িয়ে দিয়েছিল টুর্নামেন্টটির রেকর্ড ১২ বারের বিজয়ী সেলেসাও যুবাদের জালে।

ভেনেজুয়েলায় আজ থেকে মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট। প্রথম দিনই সুপার ক্লাসিকো দে লাস আমেরিকাসে মুখোমুখি হয়েছিল দুই দল। ভ্যালেন্সিয়ার এস্তাদিও মিসায়েল দেলগাদোতে আর্জেন্টিনা ৬ মিনিটে পেয়ে যায় প্রথম গোলটা। লক্ষ্যভেদ করেন ইয়ান সুবিয়াবরে।

এর দুই মিনিট পর দৃশ্যপটে আসেন এচেভরি। তিনি নাম লেখান গোলের খাতায়। এর ৩ মিনিট পর ব্রাজিল ডিফেন্ডার ইগর সেররোতে নিজেদের জালে বল জড়িয়ে দিলে বড় হারের শঙ্কায় পড়ে যায় সেলেসাওরা।

তবে প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। ৫২ মিনিটে আবারও প্যান্ডোরার বাক্স খুলে দেন আগুস্তিন রুবের্তো। এর দুই মিনিট পর আবারও এচেভরির গোল। ৭৮ মিনিটে সান্তিয়াগো হিদালগোর গোলে ৬-০ গোলের জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।

ম্যাচ শেষে ‘নতুন মেসি’ এচেভরি বলেন, ‘আমরা বেশ ভালো কাজ করেছি। আমরা এর জন্য প্রস্তুত হয়েই এসেছিলাম। ব্রাজিলের বিপক্ষে খেলায় আমাদের অনুপ্রেরণাটা সবসময় বেশি থাকে। আমরা এখন আরাম করে বসব না, আমাদের আরও উন্নতির দরকার।’

টুর্নামেন্টের শীর্ষ চার দল সরাসরি খেলবে বিশ্বকাপে। আগামী সেপ্টেম্বরে চিলির মাটিতে বসবে অ-২০ বিশ্বকাপের এই আসর। ব্রাজিল রেকর্ড ১২ বার শিরোপা জিতেছে এই টুর্নামেন্টে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজা দখল পরিকল্পনা চূড়ান্ত আতঙ্কে পালাচ্ছে বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস কাতার-মিসর প্রস্তাবিত যুদ্ধবিরতিতে রাজি হলেও ইসরায়েল প্রস্তাবটি নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি। উল্টো দখলদার রাষ্ট্রটি গাজা দখল পরিকল্পনার চূড়ান্ত

জামায়াতকে ‘ভণ্ড ইসলামি দল’ আখ্যা হেফাজত আমিরের

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী। তিনি বলেছেন, “জামায়াত ইসলামী সহিহ ইসলামি দল নয়, বরং একটি ভণ্ড ইসলামি

দুর্বৃত্তদের আগুনে পুড়ল দুই কৃষকের খড়ের গাদা

রবিউল আলম, উল্লাপাড়া, সিরাজগঞ্জ: উল্লাপাড়া উপজেলার চয়ড়া গ্রামের দুই কৃষকের খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে লাখ টাকার খড় পুড়ে গেছে বলে দাবি কৃষকের। রোববার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে আগুন

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের টেলিটক পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে পাহাড়ের বেশকিছু গাছ, লতা-গুল্ম। শুক্রবার (২১ মার্চ), দুপুরে ঘটনার সূত্রপাত

চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: চার দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে তিনি