বোয়ালখালীতে কক্সবাজার এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচল ব্যাহত

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী রেলস্টেশন এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের গার্ড ব্রেক বগির হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শনিবার (২৬ জুলাই) দুপুর ৩টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।

চট্টগ্রাম রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানান, গার্ড ব্রেক বগিটি লাইনে আটকে থাকায় রেলপথটি বর্তমানে ব্লক হয়ে আছে। চট্টগ্রাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। বগিটি সরিয়ে নেওয়ার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

ঘটনার পর প্রায় ৩০ মিনিট কক্সবাজার এক্সপ্রেস আটকে থাকলেও বিচ্ছিন্ন বগিটি গোমদণ্ডীতেই রেখে মূল ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে।

জানা গেছে, শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে আসে এবং চট্টগ্রাম হয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার কথা ছিল। গার্ড ব্রেক বগিতে সাধারণত ট্রেন পরিচালক (গার্ড) অবস্থান করেন এবং যাত্রীদের জন্য খাবার সংরক্ষণ থাকে।

এ ঘটনায় চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত লাইন খালি করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নারীদের যারা অবমাননা করে, নারী সমাজ তাদের পক্ষে থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নারীদেরকে যারা অবমাননা করে, নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটা যারা

অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা

স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ‘র ওপর হামলা চালিয়েছেন অটোপাসের দাবিতে আন্দোলনরত একদল শিক্ষার্থী। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে এই

বেগম খালেদা জিয়াই জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, দেশ ও জাতির সকল ক্রান্তিকালে সুশীল সমাজ সহ সকল শ্রেণী পেশার মানুষের

সংঘাত চতুর্থ দিনে, শঙ্কায় বাড়ছে তেলের দাম

অনলাইন ডেস্ক: ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র ও গভীর হয়েছে। আজ সোমবার চতুর্থ দিনে গড়িয়ে সংঘাত। এই পরিস্থিতিতে বিশ্বব্যাপী সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায়

যোগ্যতা-অযোগ্যতায় নতুন বিধানে আ.লীগ নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে

ডেস্ক রিপোর্ট: ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে গত বছরের ৫ আগস্ট সারা দেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহ্বান জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেদিন

গাজায় ত্রাণ নেওয়ার সময় ইসরায়েলি হামলায় নিহত ৬৭ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: গাজার উত্তরে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস-পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।