বেলকুচিতে ‘৩৬ জুলাই বিপ্লব’ স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ‘৩৬ জুলাই’ মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের বেলকুচিতে বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বেলকুচি উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মো. আলী আলম। তিনি বলেন, “আওয়ামী লীগের একনায়কতান্ত্রিক শাসন, দমন-পীড়ন ও গণতন্ত্রবিরোধী আচরণে দেশ এক দুর্বিষহ পরিস্থিতির মধ্যে পড়ে। ৩৬ জুলাই ছাত্র-জনতার আত্মত্যাগ ও একদফা আন্দোলনের মাধ্যমে সেই ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। এই আন্দোলনের বিজয় ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মজলিসে শূরা সদস্য ও উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার। এছাড়া আরও বক্তব্য দেন উপজেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা আবুল হাশেম সরকার, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, কর্মপরিষদ সদস্য ও বেলকুচি পৌর আমীর মাওলানা গোলাম সারোয়ার এবং জুলাই আন্দোলনে আহত ছাত্রনেতা মুহাম্মাদ-বি-হাসেম।

আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আনতে গিয়ে আটক যুবদল নেতা

ডেস্ক রিপোর্ট: হাইকোটের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে তা আনতে গিয়ে আটক হয়েছেন আকতার হোসেন নামের এক যুবদল

মুনিয়ার ঘটনায় তৌহিদ আফ্রিদি রেহাই পেয়েছে পিএম অফিসের জন্য’

অনলাইন ডেস্ক: ‘মুনিয়ার ঘটনায় তৌহিদ আফ্রিদি রেহাই পেয়ে গেছে পিএম অফিসের জন্য’ এমন কথা কনটেন্ট ক্রিয়েটর তাহমিদ সামিনের সঙ্গে তৌহিদ আফ্রিদি নিজেই বলেছিলেন। তাহমিদ সামিন

ইরানে ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক গ্রেফতার, আটক ২০

অনলাইন ডেস্ক ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পশ্চিম আজারবাইজানে ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্থানীয় প্রসিকিউটর অফিসের বরাতে তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য

সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে ৩,৯৭৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার ষোল মাইল এলাকায় ৩,৯৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সিরাজগঞ্জ প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-এ যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২০ ফেব্রুয়ারি রাত ১১টায় ভাষার কবিতা পাঠ ও একুশের

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে ইসরায়েলের হামলায় নিহত ২

অনলাইন ডেস্ক: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবিতে ইসরায়েলের বোমা হামলায় দুইজন নিহত হওয়ার তথ্য জানিয়েছে ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ)। তাদের মধ্যে একজন সংবাদ সম্পাদক,