বেলকুচিতে ২ শতাধিক দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচির শেরনগর গ্রামের হাজী মর্ত্তুজা খাঁনের বড় ছেলে কানাডার অন্টারিও প্রদেশের টরন্টো প্রবাসী হাজী মুস্তাফিজুর রহমান খাঁনের উদ্যোগে ও তার প্রবাসী বন্ধুদের যাকাত ফান্ডের অনুদানে এবং সি এস এল সি এস (কানেক্ট শেয়ার অ্যান্ড লার্ন কমিউনিটি সার্ভিসেস) থেকে প্রতিবছর এর ন্যায় এইবারও গরীব, অসহায়, দুস্থ, দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রীর বিশেষ প্যাকেজ বিতরণ করা হয়েছে। ঈদ উপহার হিসেবে বিশেষ প্যাকেজে রয়েছে চাল ১০ কেজি, ডাল ৫০০ গ্রাম, পেয়াজ ১ কেজি, চিনি ১ কেজি, ছোলা ৫০০ গ্রাম, লবন ১ কেজি, তেল ৫০০ গ্রাম, মুড়ি ৫০০ গ্রাম, সেমাই ১ প্যাকেট।

এছাড়াও মুস্তাফিজুর খাঁন এর নিজস্ব অনুদানে প্রতিবছরের ন্যায় এবার ঈদের আগের দিন আটটি গরীব পরিবারের মধ্যে ‘যাকাত উল ফিতরের‘ এর ফান্ড থেকে পোলাও চাল, মুরগি, সেমাই, চিনি, তেল, গরম মসলা, গুরা দুধ এর প্যাকেট বিতরণ করা হবে। যাতে ওই পরিবারের সদস্যরা ঈদের দিন একটু ভালো খাবার খেতে পারে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে হাজী মর্ত্তুজা খাঁনের নিজস্ব বাস ভবন থেকে ঈদ সামগ্রী গুলো ভ্যানে নিয়ে প্রত্যকের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হয়। এসময় ঈদ সামগ্রী গুলো প্রত্যেক বাড়িতে পৌঁছে দিতে কাজ করেন বুদ্দু মোল্লা ও হারুন অর রশীদ প্রামানিক। তারা বলেন এবছর তারা কেউ গ্রামের বাড়িতে না থাকার পরেও গ্রামের গরীব, অসহায়, দুস্থ পরিবারদের কথা চিন্তা করে এবারোও ২শত পরিবারের জন্য ঈদ সামগ্রী প্যাকেজ তৈরি করে আমাদের দিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে বলে আমারও এমন মহৎ কাজের সাথে থাকতে পেরে খুশি। সবাই তাদের জন্য দোয়া করবেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডিম ও সবজির দামে অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক: মাছ-মাংসের দাম বেশি থাকায় স্বল্প আয়ের মানুষের জন্য ডিম ও সবজি প্রধান ভরসা হয়ে ওঠে। এই নিত্যপণ্য দুটির বাজারে এখন বেশ অস্বস্তি রয়েছে। ডিমের

৫ আগস্ট শেখ হাসিনার জানাজা হয়ে গেছে: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্ট শেখ হাসিনার জানাজা সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক। বুধবার (১০ ডিসেম্বর)

নয়াপল্টনের জামান টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। বুধবার সকাল ৫টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর

শাওন-ডিবি হারুনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: সৎ মা নিশি ইসলামের করা মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সিরাজগঞ্জ চৌহালীতে নৌপথে চাঁদা দাবির অভিযোগে শ্রমিকদের মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নৌপথে বালুবাহী নৌযান চলাচলে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছেন নৌযান শ্রমিক ও কর্মচারীরা। বৃহস্পতিবার বেলা ১১টার

নিজ দেশের নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার আহ্বান চীনা দূতাবাসের

অনলাইন ডেস্ক: ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র সংঘর্ষ অব্যাহত থাকায় চীনের দূতাবাস তার নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার চীনা দূতাবাস