বেলকুচিতে যমুনা নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর শাখা থেকে নিখোঁজ আবু বক্কার সিদ্দিক (১২) নামের এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ।

সোমবার সকালে উপজেলার মেঘুলা এলাকায় যমুনা নদীর শাখা থেকে মরদেহ উদ্ধার করা হয়। আবু বক্কার সিদ্দিক বেলকুচি পৌর চালা গ্রামের শাহীন আক্তার আব্দুল্লাহর ছেলে। সে মুকুন্দগাঁতী ইসলামীয়া দারুলহেফজ মাদ্রাসার কোরানের ৫ পাড়া হাফেজ।

মরদেহ উদ্ধার নিশ্চিত করেছেন বেলকুচি থানার (ওসি) তদন্ত আব্দুল বারিক।

তিনি জানান, গত ১৭ জানুয়ারি  বিকালে  আবু বক্কার সিদ্দিক নিখোঁজ হয়। বেলকুচি থানায় ১৮ জানুয়ারি জিডি করা হয়। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি যমুনা শাখা একটা মরদেহ ভেসে উঠেছে। ঘটনাস্থালে গিয়ে ভেসে ওঠা মরদেহ উদ্ধার করি।  যেহেতু  মরদেহ  নদীতে পাওয়া গিয়েছে সে জন্য সিরাজগঞ্জ সদর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর নৌ পুলিশের উপ-পরিদর্শক আলতাফ হোসেন জানান, বেলকুচি থানা পুলিশের সহযোগিতায় মেঘুল্লা যমুনা নদীর শাখা থেকে আবু বক্কার সিদ্দিক নামের এক মাদরাসা ছাত্রে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতের নিবন্ধন ও প্রতীক নিয়ে আপিল শুনানির তালিকায় রয়েছে

ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল (আংশিক শ্রুত) শুনানির জন্য আপিল বিভাগের মঙ্গলবারের (১৩ মে)

মেহেরপুরে ৪২ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তি আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ৪২ হাজার টাকার জাল নোটসহ আমিরুল ইসলাম খোকন (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১২ এর সদস্যরা। তিনি গাংনী পৌর এলাকার

সিরাজগঞ্জে নাশকতার মামলায় নিষিদ্ধ সংগঠনের দুই ইউপি সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট দুই ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে সলঙ্গা থানার

ইয়েমেনের তিনটি বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হুথিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল। সোমবার (৭ জুলাই) ভোরে এ তথ্য জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ

জাতিসংঘ সাধারণ পরিষদে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। বাংলাদেশ সময় রাত ১১টা থেকে ১২টার

রায়গঞ্জে অসুস্থ বিএনপি কর্মীকে দেখতে গেলেন ভিপি আয়নুল হক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অসুস্থ এক বিএনপি কর্মীর খোঁজ-খবর নিতে তার বাড়িতে যান সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তারাশ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক ভিপি