বেলকুচিতে মন্দিরে চুরি, শ্বশুরবাড়ি থেকে যুবক গ্রেপ্তার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির থেকে প্রতিমা ও স্বর্ণ চুরির ঘটনা হামিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ওই মন্দিরের তিনটি পিতলের প্রতিমা ও স্বর্ণ উদ্ধার করা হয়েছে।শনিবার (২২ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের বোইলগাছি গ্রামের শ্বশুরবাড়ি থেকে ওই যুবককে গ্রেপ্তারসহ প্রতিমা ও স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত হামিদুল ইসলাম ওরফে আরিফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রুপনাই গ্রামের বাসিন্দা।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া হোসেন বলেন, গত মাসে ওই মন্দিরে চুরি হয়। মামলা পর থেকে আমরা চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধারে তৎপরতা শুরু করি। গোপন খবরে শুক্রবার রাতে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে শ্বশুরবাড়ি থেকেই চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক: ইরানের কোম শহরের ৩০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সোমবার (১৬ জুন) ভোরে এ বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ওমরাহ যাত্রীদের রেকর্ড ৩০ দিনে মক্কা-মদিনায় ৬ কোটি ৯০ লাখ মুসল্লির সমাগম

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত ইসলামের দুই পবিত্রতম স্থান মসজিদুল হারাম ও মসজিদে নববীতে গত এক মাসে প্রায় ৬ কোটি ৯০ লাখ মুসল্লি

দেশ ছেড়ে পালিয়েছেন সারজিস আলম…সর্বশেষ যা জানা গেল

ঠিকানা টিভি ডট প্রেস: সম্প্রতি,“৩২ কোটি টাকা ইস্যুতে গ্রেফতার সমন্বয়ক রাফি, দেশ ছেড়ে পালালো সারজিস আলম” শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

সিরাজগঞ্জে বাসচাপায় পথচারির মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-কড্ডার মোড় আঞ্চলিক সড়কের বনবাড়িয়া এলাকায় শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বাসচাপায় রাজু মন্ডল (৪২) নামে এক পথচারির মৃত্যু হয়েছে। তিনি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর

ভিডিও না মুছলে গলাচিপায় সাংবাদিকতা করতে দেব না: যুবদল কর্মীর হুমকি

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর গলাচিপায় সংখ্যালঘু এক পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে সাংবাদিককে হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজ করেছেন স্থানীয় যুবদল কর্মী মেহেদী

ঘাটাইলে পরকীয়া সন্দেহে পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পরকীয়া সন্দেহে মোবারক হোসেন খান নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী মায়া খাতুন। বুধবার (২ এপ্রিল)