বেলকুচিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জামায়াতের  ৩৬ জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫আগস্ট) বিকালে পৌর এলাকায় শেরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে এক গণমিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক  মাজহারুল ইসলাম এর সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্যে  রাখেন, সিরাজগঞ্জ জেলা  জামায়াতের নায়েবে আমীর ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি – চৌহালী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী   আলহাজ্ব অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম।

সমাবেশে  আরো বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমীরদ্বয় অধ্যাপক নূর- উন- নবী সরকার, নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা আবুল হাসেম সরকার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, অফিস সম্পাদক মাওলানা আবুল হোসেন ভূইয়া, পৌরসভার আমীর মাওলানা গোলাম সারোয়ার, উপজেলা শিবির সভাপতি হাফেজ ইউসুফ আলী বাবু, জাতীয় নাগরিক পার্টির স্থানীয় প্রতিনিধি মুসা হাশেমী প্রমুখ।

সভায় প্রধান অতিথি, শেখ হাসিনা সরকারের ১৭ বছরের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, স্বৈরাচার হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন, পীড়ন, নির্যাতন করেছে। একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতাদের হয়রানি করেছে।মানুষের জীবনকে অস্থিতিশীল করে তুলেছিল। শেখ হাসিনা এদেশের ১৮ কোটি মানুষকে জিম্মি করেছিল। তার হাত থেকে এ জাতিকে রক্ষায় ও হারানো গণতন্ত্র পূণ: প্রতিষ্ঠায় ৩৬ জুলাই’ ২৪ এর গণঅভ্যুত্থান হয়েছিল। জাতী পেয়েছিল মুক্তির স্বাদ।

এরপর শেরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি গণমিছিল উপজেলার  আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে। জামায়াতে ইসলামী বাংলাদেশ ও তার অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী ওই গণমিছিলে অংশগ্রহণ করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এখনও ‘নিকৃষ্ট ব্যভিচারে’ লিপ্ত

দেশের কতিপয় চাঞ্চল্যকর মামলার মধ্যে ক্রিকেটার নাসির হোসাইন, সৌদিয়া এয়ার লাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা এবং তামিমার মা সুমি আক্তারের বিরুদ্ধে করা ব্যবসায়ী রাকিব হাসানের

সুমুদ ফ্লোটিলা বহরের দুই জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের চেষ্টাকারী আন্তর্জাতিক জাহাজের বহর সুমুদ ফ্লোটিলা বলেছে, গাজা উপকূলের কাছাকাছি এলাকায় পৌঁছানো জাহাজের বহর ঘেঁষে ইসরায়েলি কিছু

ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি ১৪৯ মিলিয়নের বেশি লগইন তথ্য একটি উন্মুক্ত অনলাইন ডাটাবেজে পাওয়া গেছে।

শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তৎসংলগ্ন এলাকায় পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য মোতায়েন করে নিশ্ছিদ্র নিরাপত্তা

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত 

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজারের রামু রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকায় রেল ক্রসিংয়ে কাটা পড়ে সিএনজি অটোরিকশার চালক ও যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টা নাগাদ

আলাদা দিনে গণভোটে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের মতামত জানতে গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এই গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিন হবে, নাকি আলাদা