বেলকুচিতে ঈদের ছুটিতেও সেবা দিচ্ছে পরিবার কল্যাণ কেন্দ্রে

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের মডেল পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা ছিল বিরামহীন। ২৪ ঘণ্টা ছিল সেবার দরজা খোলা। এই সময়ে রাজাপুর ইউনিয়ন মডেল পরিবার কল্যাণ কেন্দ্রটিতে গত এক মাসে প্রায় নরমাল ডেলিভারিতে সন্তান জন্ম দিয়েছেন ৭ প্রসূতির।

কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা মিনারা খাতুন জানান, ঈদের ৯ দিন ছুটিতে প্রতিদিন সেবা দিয়েছি। আমাদের এখানে ২৪ ঘন্টাই সেবা চালু থাকে। মানুষদের সেবাই ছিল আমাদের ঈদ আনন্দ। ডাক্তার, ভিজিটর, অ্যাটেনডেন্ট নার্স সবাই ডিউটিতেই ছিলেন। কেন্দ্রে সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা সেবা কার্যক্রম চালু রয়েছে ঈদের ছুটিতেও। আবার জরুরি সেবা হিসেবে মানবিক কারণে একই ভিজিটর প্রায় সময়ই ডিউটি করছে। এক ঘণ্টার জন্যও আমাদের সেবা কার্যক্রম বন্ধ হয়নি ঈদের এই লম্বা ছুটিতে। এখান থেকে সেবাপ্রত্যাশীরা নিয়মিত গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা ও নবজাতকের সেবা পাচ্ছে।

এব্যাপারে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সোহেল রানা বলেন, আমাদের রাজাপুর ইউনিয়ন মডেল পরিবার কল্যাণ কেন্দ্রটি ঈদুল ফিতরের টানা ৯ দিন ছুটির মধ্যেই পরিবার কল্যাণ পরিদর্শক তার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মধ্যপ্রাচ্য থেকে কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র, বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

ঠিকানা ডেস্ক: ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে। আশঙ্কা করা হচ্ছে, ইরান যেকোনো সময় যুক্তরাষ্ট্রের স্বার্থে পাল্টা হামলা

তারেক রহমানের পরিকল্পনার ওপর নজর রাখবে জামায়াত: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এ প্রত্যাবর্তনকে ঘিরে যেমন উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা, তেমনি এই ঘটনাকে স্বাগত জানিয়েছে

এলডিসি উত্তরণে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক:স্বল্পোন্নত দেশ (এলডিসি), থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের পূর্ণ উদ্যমে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার প্রধান উপদেষ্টার

আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবারের নির্বাচনে আমাদের তিনটি লাভ হয়েছে। এক. এই প্রথম জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য হয়েছে।

শাহজাদপুরে নিহত মদিন মোল্লার ময়নাতদন্তের রিপোর্ট ভিন্নখাতে চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিপক্ষের হামলায় নিহত মদিন মোল্লার (৫৫) ময়নাতদন্তের রিপোর্ট পাল্টে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। বুধবার (৭ মে) রাত

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালানো হতে পারে’, শঙ্কা ইরানের নোবেলজয়ী শিরিনের

আন্তর্জাতিক ডেস্ক: যোগাযোগ বিচ্ছিন্নতার (ইন্টারনেট বন্ধ) আড়ালে তেহরান কর্তৃপক্ষ ‘গণহত্যা’ চালাতে পারে বলে সতর্ক করেছেন ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদি। তিনি পশ্চিমা সরকারগুলোর