বিশ্ব মালালা দিবস আজ: নারী শিক্ষার প্রতীক সাহসিনী মালালা

অনলাইন ডেস্ক: আজ ১২ জুলাই, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব মালালা দিবস’। নারী শিক্ষা ও মানবাধিকার রক্ষায় লড়াই করে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন পাকিস্তানি সাহসী কিশোরী মালালা ইউসুফজাই। এই দিনে ২০১৩ সালে জাতিসংঘ মালালার ১৬তম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘মালালা দিবস’ ঘোষণা করে।

১৯৯৭ সালের ১২ জুলাই পাকিস্তানের সোয়াত উপত্যকার মিনগোরায় জন্ম মালালার। বাবা জিয়াউদ্দিন ও মা তুর পেকাই ইউসুফজাইয়ের কন্যা মালালা ছোটবেলা থেকেই শিক্ষার প্রতি অনুরাগী ছিলেন। ২০০৭ সালে তালেবানের নেতৃত্বে মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ হলে, ‘গুল মাকাই’ ছদ্মনামে বিবিসি উর্দুতে ডায়েরি লিখে তিনি নজর কাড়েন। তার লেখায় উঠে আসে তালেবানি শাসনের ভয়াবহতা ও একজন ছাত্রীর অসহায় বাস্তবতা।

২০০৯ সালে নিউইয়র্ক টাইমস তার জীবন ও সংগ্রাম নিয়ে তথ্যচিত্র তৈরি করে। পরের বছর তালেবান থেকে মুক্ত হয় সোয়াত, মালালা ফের স্কুলে যেতে শুরু করেন। কিন্তু ২০১২ সালের ৯ অক্টোবর তাকে গুলি করে তালেবান। বেঁচে যান মালালা, চিকিৎসার জন্য নেয়া হয় যুক্তরাজ্যে।

সেখানেই থেকে যান, লেখাপড়া চালিয়ে যান বার্মিংহামের এজবাস্টন হাই স্কুলে। পরবর্তীতে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

মাত্র ১৭ বছর বয়সে মালালা নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন, যা তাকে বিশ্বের কনিষ্ঠতম নোবেল বিজয়ীতে পরিণত করে। লিখেছেন আত্মজীবনী ‘আই অ্যাম মালালা’, যা হয়ে ওঠে বেস্টসেলার। তার ওপর নির্মিত ‘হি নেমড মি মালালা’ তথ্যচিত্র প্রচারিত হয়েছে ১৭৫টি দেশে, ১১টি ভাষায়।

সম্মাননায় ভাসছেন তিনি—পাকিস্তানের জাতীয় যুব শান্তি পুরস্কার, শাখারভ পুরস্কার, টাইম সাময়িকীর ‘শীর্ষ প্রভাবশালী ১০০’ তালিকায় স্থান, কানাডার সম্মানসূচক নাগরিকত্বসহ অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন তিনি।

আজকের দিনটি কেবল মালালার জন্মদিন নয়, বরং নারী শিক্ষা ও অধিকার আদায়ের এক অম্লান প্রতীক হিসেবে বিশ্ববাসীর কাছে উদযাপনের দিন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর মরিচ স্প্রে, তদন্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক; গাজা উপত্যকায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে দুর্ভিক্ষপীড়িত ফিলিস্তিনিদের ওপর মরিচ স্প্রে (পিপার স্প্রে) ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে

ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলী শামখানি নিহত

অনলাইন ডেস্ক: দীর্ঘদিনের ইরানি নিরাপত্তা কর্মকর্তা এবং ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলি শামখানি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এই ঘটনায় ইরানের সর্বোচ্চ

দেশের বাজারে কমলো জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক: নতুন করে আলোচনায় মার্কিন-ইরান পারমাণবিক চুক্তির সম্ভাবনা, এরই প্রভাব পড়েছে বিশ্ববাজারে—নেমে গেছে জ্বালানি তেলের দাম। ব্যারেলপ্রতি তেলের দাম কমেছে ১ ডলারের বেশি। একই

কুমিল্লায় ৪ মাজারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে চারটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ

হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ড উসকে দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে দিল্লির বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানির সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত

সাবেক যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদের অর্জনের মামলায় যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ