বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার দুপুর আড়াইটার দিকে লেগে যাওয়া ভয়াবহ আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার বিকেল ৫টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। এখন পর্যন্ত এই ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।

আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে-সঙ্গে ঢাকায় অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার ও বাশার থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অগ্নি নির্বাপণ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তৎক্ষণাৎ আগুন নেভাতে কাজ শুরু করেন।

এছাড়া বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন, বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিটও আগুন নিয়ন্ত্রণে সর্বাত্নক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতকে জবাব দিতে ‘পূর্ণ ক্ষমতা পেল’ পাকিস্তান সেনাবাহিনী

অনলাইন ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে বুধবার জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) পাঞ্জাব এবং আজাদ কাশ্মীর জুড়ে ভারতের ক্ষেপণাস্ত্র, বিমান এবং ড্রোন হামলার তীব্র নিন্দা

রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে, সে আহ্বান জানিয়েছি

নিজস্ব প্রতিবেদক: ‘গণঅভ্যুথানের সাড়ে পাঁচ মাস পর রাজনৈতিক ও ঐতিহাসিকভাবে জুলাই ঘোষণাপত্রের কি প্রয়োজন ছিল’-এই প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৈঠকে আলোচনার

ট্রেনে আগুন লেগেছে এমন গুজবে লাফিয়ে পড়ে ১১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: ট্রেনে আগুন লেগেছে। এমন গুজব ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে উঠেন যাত্রীরা, তাদের মধ্যে বেশ কয়েকজন ঝাঁপ দেন। এসময় বিপরীত দিক থেকে আসা আরেক

এআই দিয়ে কণ্ঠ নকল: আইনি পদক্ষেপ নিচ্ছেন হানিফ সংকেত

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি–র উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির মাধ্যমে তাঁর কণ্ঠস্বর নকল করে একটি ভুয়া বিজ্ঞাপন প্রচারের ঘটনায়

আ. লীগের কাউকে বিএনপিতে অনুপ্রবেশ করালে কঠোর ব্যবস্থা: টুকু

ডেস্ক রিপোর্ট: বিগত ১৬ বছর যারা বিএনপির নেতাকর্মীদের অত্যাচার-নির্যাতন করেছে, মামলা দিয়েছে সেসব আওয়ামী লীগের নেতাকর্মী যেন কোনোভাবেই বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে সেই বিষয়ে

টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাসের গুল্যা নামক স্থান থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে অভিজিত কুমার (২৬)