বিএনপি নেতা মিলন ও হৃদয়ের হত্যার হুমকি থেকে বাঁচতে প্রভাষক কুতুব উদ্দিনের বিভিন্ন দপ্তরে চিঠি

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিলন সরকার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান হৃদয়ের চাঁদাবাজি, জলাশয় দখল, আওয়ামী দোসরদের মামলা থেকে বাঁচাতে তদবির বাণিজ্য সহ বিভিন্ন অপকর্ম থেকে মুক্তি চেয়ে প্রশাসন ও গণমাধ্যমে নজরে বারবার প্রকাশ হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসী। এর আগে ঘর দখলের অভিযোগ পেয়ে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা জেলা বিএনপি বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও তাদের তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করায় আরও বেপোরোয়া হয়ে উঠেছে বলে জানা যায়।

এতে দলীয় ভাবমূর্তি ক্ষুন্নসহ জন সাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অবশেষে মিলন সরকার ও হৃদয়ের অপকর্ম থেকে বাচঁতে এলাকার ৬শ থেকে ৭শ জনের গণস্বাক্ষর নিয়ে গতকাল বুধবার (৯এপ্রিল) সিরাজগঞ্জ জেলা প্রশাসক, জেলা বিএনপি, পুলিশ সুপার ও সেনা ক্যাম্প বরাবর চিঠি দিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন শাহজাদপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক কুতুব উদ্দিন।

অভিযোগপত্রে উল্লেখ করেন, বিএনপি নেতা মিলনের নানা অপকর্ম, জায়গা দখল, অন্যায়ের অন্যতম সহযোগি, কারণ অকারনে অসহায় মানুষদের জুলুম অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে

এলাকাবাসী। সম্প্রতি দইভাঙ্গা নদী দখল করে অবৈধ ভাবে জাল ও বাঁশের বেড়া দিয়ে মাছ চাষ করে মিলন ও তার সহযোগি হৃদয়। পরে এলাকাবাসীর পক্ষে সদর সহকারি কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ দেওয়া হলে প্রকাশ্য মেরে ফেলার হুমকি দিয়ে আসছে মিলন ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান হৃদয়। এছাড়া চন্দ্রকণা মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক পদ ভাগিয়ে নিতে মুহতামিম রুবেল হোসেনকে হুমকি ধামকি দেওয়া হয়েছে। এবং সেই ভিডিও বক্তব্য উল্লেখ করেন আমি থানা বিএনপির যুগ্ম সম্পাদক আমি যে কমিটি করবো সেটাই থাকবে। এতে চরম ভাবে মুহতামিমের উপর চরম চড়াও হয়। এনিয়ে এলাকাবাসী তাঁর দলীয় সকল কর্মকান্ড থেকে পদচ্যুত ও শাস্তি কামনা করে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছয় মাসে ২০ হাজার মিথ্যা মামলা প্রত্যাহার করবে সরকার

নিজস্ব প্রতিবেদক: আগামী ছয় মাসের মধ্যে কমপক্ষে ২০ হাজার মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এই মামলাগুলো

নিক্সন চৌধুরী গ্রেফতার, যা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে গ্রেপ্তার করা হয়েছে দাবিতে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়েছে। এমন দাবির সঙ্গে নিক্সন চৌধুরীর একটি

শাহবাগে ৫ কলেজের শিক্ষার্থীদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেলভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক শিক্ষায় অনিশ্চয়তা তৈরি করেছে— এমন অভিযোগে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে পাঁচ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক

সাভারে ইয়াবা-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাসুদ রানা, সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার সাভারে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময়

সিরাজগঞ্জে পিস্তল ও গুলিসহ ডাকাত গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের ডিবি পুলিশের অভিযানে আন্ত:জেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, দুইটি মোটরসাইকেল ও

রমজান সামনে রেখে ছয় নিত্যপণ্যের আমদানি বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: সেপ্টেম্বর-অক্টোবরে আমদানি ব্যাপকভাবে বেড়েছে। বিশেষত সয়াবিন তেল, চিনি, ডাল, ছোলা ও খেজুর—রমজানে বেশি চাহিদার এসব পণ্য এবার আগেভাগেই বড় পরিমাণে আমদানি করা হয়েছে, যা