বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল সদরের মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম আনিছুর রহমান ওরফে উত্তমকে না পেয়ে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন তার স্ত্রী লিলি আক্তার।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে সদরের কুইজবাড়ি বাজারের পশ্চিম লিওন বেকারিতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মুখোশধারী চার থেকে পাঁচজন অজ্ঞাত সন্ত্রাসী হঠাৎ বেকারিতে প্রবেশ করে। তারা বেকারির মালিক আনিছুর রহমানকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে এ হত্যা সে বিষয়ে তদন্ত চলছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আমি নির্বাচিত হলে চর অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব ইনশাআল্লাহঃ অধ্যক্ষ আলী আলম

আল আমিন: সদিয়া চাঁদপুর ইউনিয়ন জামায়াতের ৯ নং ওয়ার্ড কর্তৃক আলোচনা সভায় অধ্যক্ষ আলী আলম বলেন, বিগত সময় যারা নির্বাচিত হয়েছিলেন তারা গ্রামের মানুষের ভাগ্য

গোলবন্যার ম্যাচেও মায়ামিকে জেতাতে পারলেন না মেসি

ঠিকানা টিভি ডট প্রেস: গোলের উৎসব হয়েছে, কিন্তু প্রতিপক্ষের জালে বল জড়ানো পারলেন না মেসি। এমএলএসে রুদ্ধশ্বাস ম্যাচে সান জোসে আর্থকোয়াকসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে

বিকাশ-নগদ-রকেটে লেনদেনের নতুন উপায়, হাজারে কাটবে দেড় টাকা

নিজস্ব প্রতিবেদক: বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ওয়ালেটে এখন লেনদেনে খরচ হবে ১.৫ টাকা। বাংলাদেশের যেকোনো ব্যাংকের কার্ড ব্যবহার করে এই সুবিধাটি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারকে আপিল করার অনুমতি

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে আপিল করার অনুমতি দিলেন আপিল বিভাগ। রিভিউ থেকে ফের আপিল শুনানি হবে এমন মানবতাবিরোধী অপরাধের

যুক্তরাজ্যের পার্লামেন্টের কাছে মিথ্যাচার করার অভিযোগ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের সাবেক নগর মন্ত্রী ও সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যুক্তরাজ্যের পার্লামেন্টের কাছে মিথ্যাচার করার অভিযোগ উঠেছে। ব্রিটিশ

শাহজাদপুরে সুদ ব্যবসায়ীর ফাঁদে কৃষক, মিথ্যা মামলায় দিশেহারা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুরে সুদ ব্যবসায়ীর দায়ের করা মামলায় দিশেহারা হয়ে পড়েছেন শরিফুল ইসলাম নামের এক দরিদ্র কৃষক। ন্যায়বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। আতঙ্কে