বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র হলো এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে সবার অধিকার নিশ্চিত হয় এবং মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারে। শুধু একজন কথা বলবে, একজন কর্তৃত্ব আরোপ করবে—সেটা গণতন্ত্র নয়, বরং স্বৈরতন্ত্র।

তিনি বলেন, বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে মানুষের কথা শুনে এবং তাদের উপদেশ নিয়ে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার পণ্ডিতপাড়া গ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল মঈন খান বলেন, যে গণতন্ত্রের জন্য এ দেশের মানুষ দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করেছে, তার যাত্রা এক বছর আগেই শুরু হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বিএনপি সেই গণতন্ত্রের পক্ষে, যেখানে মানুষের ভোটাধিকার, অর্থনৈতিক মুক্তির অধিকার এবং মত প্রকাশের অধিকার নিশ্চিত হয়।

জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লার সভাপতিত্বে পথসভায় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনসহ নেতারা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভয়াবহ ‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের’ চিত্র তুলে ধরলেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যুবলীগ–ছাত্রলীগকে কাজে লাগিয়ে রাজনৈতিক

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: জয় বাংলা ব্রিগেড’র জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ

যুক্তরাষ্ট্রে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর হামলা, প্রতিক্রিয়া জানালেন তাসনিম জারা

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় এ হামলা হয়। এ সময়

মতিঝিলে দলের পরিচয়ে চাঁদাবাজি, বিএনপির মামলা

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মতিঝিল এলাকায় একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা দুর্বৃত্তের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার (১৪ এপ্রিল), মতিঝিল থানায়

যুক্তরাষ্ট্রের সিগন্যাল পেলেই হাসিনাকে ফেরত দেবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মঙ্গলবার

রিং আইডি নিয়ে নিউজ করে তোপের মুখে আরটিভি নিউজ

রিং আইডি নিয়ে আর টিভি নিউজ হুবহু তুলে ধরা হলো ইন্টারনেট ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্য ও সেবা কেনাবেচার অন্যতম মাধ্যম হলো ই-কমার্স। দিনদিন এটি