বাস চালককে অন্যায়ভাবে মারপিটের অভিযোগ উঠেছে শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান ও তার ছেলের বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাস যাতায়াতকে কেন্দ্র করে বাস চালক রিপনকে ক্ষমতার প্রভাব খাটিতে জোড়পুর্বক বাড়ি থেকে তুলে এনে গণপিটুনী দেওয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদুর ও তার ছেলের বিরুদ্ধে।

চালককে মারপিট করায় শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এঘটনায় সদর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী বাস চালক মো. রিপন।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, অভিযোগ দিয়েছে কি না। খোঁজ খরব নিয়ে পরে জানাচ্ছি। এরআগে, মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ এম.এ মতিন বাস টার্মিনালের ভিতরে এঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ শহরে এম.এ মতিন বাস টার্মিনাল থেকে এসআই এন্ট্রার প্রাইজের চালকে মটর শ্রমিক ইউনিয়নের অফিস কক্ষে নিয়ে বেধরক মারপিট করে। মারপিটের পরে টার্মিনালের সামনে দিয়ে বাস চালক হাসপাতালে যাওয়ার সময় সভাপতি সুলতান তালুকদারের লোকজন আবারো মারপিট করে। চিকিৎসা শেষে ওই বাস চালক বাড়িতে যায়। ওই দিন বিকেল ৪ টার দিকে বাস চালম রিপনের বাড়ি খোকশাবাড়ী ইউনিয়নের তেলকুপি কড়িতলা এলাকার নিজ বাড়ি থেকে জোড়পুর্বক চালককে ডেকে নিয়ে এসে সভাপতি সুলতানের বাড়ির সামনে সুলতানসহ তার ছেলে রাফি ও সাকিলসহ ১০/১২জন হত্যার উদ্দেশ্যে মারপিট করে আহত অবস্থায় ভেলে রেখে তারা চলে যায়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে শহরের কাজিপুর মোড় এলাকায় একটি হাসপাতালে চিকিৎসা নেয়।

বাস চালক রিপন বলেন, বাসের চেইনকে কেন্দ্র করে শ্রমিক ইউনিয়নের সভাপতির সাথে আমার কথাকাটাকাটি হয়। তখন আমাকে শ্রমিক ইউনিয়নে নিয়ে মারপিট করে। পরে আমি বাড়িতে যাওয়ার সময় আবারও আমাকে সভাপতি ও তার ছেলে মারপিট করে। আমাকে অন্যায় ভাবে মারপিট করায় আমি এর সুষ্ঠু বিচারের দাবি করছি।

এঘটনায় শ্রমিক ইউনিয়নের ড্রাইভার ও হেলপার নাম প্রকাশ্যে অনিচ্ছুক বেশকয়েকজন জানান, টার্মিনাল থেকে বাস যাওয়াকে কেন্দ্র করে একজন চালককে সভাপতি শ্রমিক ইউনিয়নে নিয়ে মারপিট করার পরেও আবারও সেই চালককে বাড়ি থেকে তুলে এনে মারপিট করায় আমরা সভাপতির বিরুদ্ধে গণ স্বাক্ষর দিয়েছি। এই সভাপতি সাধারণ শ্রমিকে অন্যায়ভাবে মারপিট করার ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইউনিয়নের নেতাদের জোড়দাবী জানাচ্ছি।

সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদারের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এস.আই এন্ট্রার প্রাইজের সত্ত্বাধিকারী হাজী আতিকুর রহমান আতিক বলেন, যে বাসের চালককে মারপিট করেছে সেটা আমার ছোট ভাইয়ের গাড়ি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে কলেজছাত্র হত্যাকাণ্ড: পলাতক আসামি হৃদয় গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ১০ নম্বর পলাতক আসামি মো. হৃদয়কে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১২, সিরাজগঞ্জ

প্রধান উপদেষ্টা ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত: ভূমি সচিব

ঠিকানা ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপান সফর শেষে দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম

চট্টগ্রাম বন্দর মুখে অবরোধ, ৫ ডিসেম্বর সারা দেশে মশাল মিছিল ও সমাবেশের ডাক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ও স্থাপনা ইজারা দেওয়া বন্ধে পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে চট্টগ্রাম বন্দরমুখী টোল সড়ক এক ঘণ্টা বন্ধ রেখেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের

আবারও বিপত্তি, উড়ানের ১৮ মিনিট পর জয়পুরে ফিরে এলো এয়ার ইন্ডিয়ার বিমান

অনলাইন ডেস্ক: আবারও বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে। রাজস্থানের জয়পুর বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ১৮ মিনিট পর মুম্বইগামী উড়োজাহাজটি ফিরিয়ে আনা হয়েছে জয়পুরেই। তবে উড়ান স্থগিত

শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়তে স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক: শিক্ষার্থীদের নতুন এক বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত পঞ্চম

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভূমিধস বিজয়ের জন্য তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন