বাগেরহাটে হরতাল-অবরোধে অচল জনজীবন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে রবিবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হরতাল ও অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই জুড়ে উত্তেজনা বিরাজ করছে।

ঘোষিত কর্মসূচির কারণে জেলার সদর, মোড়েলগঞ্জ, ফকিরহাট, রামপাল, মোংলা, কচুয়া, চিতলমারী, শরণখোলা ও মোল্লাহাট উপজেলা এবং বাগেরহাট পৌরসভায় সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

সকাল আটটায় জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম ও সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করা হয়। এর ফলে শহরের ভেতরে এবং জেলা সদরের সঙ্গে অন্যান্য উপজেলার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়।

হরতাল-অবরোধ চলাকালীন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর ও বাজার-ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। বিশেষ করে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় যাত্রীরা বিপাকে পড়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক মোতায়েন করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নুরাল পাগলার দরবারে পু‌লি‌শের ওপর হামলায় মামলা, আসামি সা‌ড়ে ৩ হাজার

ডেস্ক রিপোর্ট: রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিক্ষুব্ধ জনতা নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে পু‌লি‌শের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩ হাজার থেকে সাড়ে ৩

চূড়ান্ত তালিকা প্রকাশ, দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ

নিজস্ব প্রতিবেদক: গত বছরের হালনাগাদে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় প্রকাশ্যে অস্ত্র ও ককটেল নিয়ে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ধানের শীষের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। শনিবার (৭

নির্বাচনের তফসিল ঘোষণার সময় জানালেন সিইসি

নিজস্ব প্রতিবেদক: আগামী অক্টোবরেই জাতীয় নির্বাচনের সিডিউল (তফসিল) ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), এ এম এম নাসির উদ্দীন। বাংলাদেশে নিযুক্ত

জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া করলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া প্রার্থনা করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসময় তার সঙ্গে বিএনপির মহাসচিব

সাবেক এমপি নাজমীন সুলতানা আটক

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি আহমেদ নাজমীন সুলতানাকে আটক করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি)। রাতে