বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে টানা ৪৮ ঘন্টার সর্বাত্মক হরতালের প্রথম দিন 

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে টানা ৪৮ ঘন্টার সর্বাত্মক হরতাল শুরু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে হরতালের প্রথম দিন পালিত হচ্ছে।

হরতালের কারণে সকাল থেকেই বাগেরহাট শহর ও উপজেলার বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এছাড়া বাগেরহাটের দূরপাল্লার ১৮টি রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দোকানপাট বন্ধ হরতালের প্রভাব ছিল স্পষ্ট। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ দেখা গেছে।

সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, নির্বাচন কমিশনের ঘোষণায় বাগেরহাটে চারটি সংসদীয় আসনের মধ্যে একটি আসন কমিয়ে ৩টিতে সীমিত করা হয়েছে, যা জেলার মানুষের জন্য বঞ্চনা। তাই তারা চারটি আসন বহালের দাবি জানিয়ে এই কর্মসূচি ঘোষণা করেছেন। বাগেরহাট জেলার প্রতিটি উপজেলায় ৪৮ ঘণ্টা হরতাল পালিত হবে এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ও নির্বাচন অফিসে তালা দেওয়া হবে।

হরতালের কারণে অন্য জেলার মানুষের মাঝে ভোগান্তি সৃষ্টি হলেও বাগেরহাট জেলার সর্বস্তরের মানুষ এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খুলনার ডুমুরিয়ায় পিকআপ চাপায় ৩ জন নিহত, আহত-২

খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে দ্রুতগামী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দিলে এই

ড.ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শেহবাজ শরিফের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার ড. ইউনূসের সঙ্গে ফোনালাপে এই

সাবেক সমাজকল্যাণমন্ত্রীর চার আত্মীয় ভুয়া সনদে চাকরিতে, তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে ভুয়া শিক্ষাগত সনদ ও নিয়মবহির্ভূতভাবে নিয়োগ পাওয়া সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ঘনিষ্ঠ চার আত্মীয়ের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।

রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে, সে আহ্বান জানিয়েছি

নিজস্ব প্রতিবেদক: ‘গণঅভ্যুথানের সাড়ে পাঁচ মাস পর রাজনৈতিক ও ঐতিহাসিকভাবে জুলাই ঘোষণাপত্রের কি প্রয়োজন ছিল’-এই প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৈঠকে আলোচনার

কক্সবাজারে ঈদে পর্যটক আগ্রিম হোটেল বুকিংয়ে উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পর্যটক আগ্রিম হোটেল বুকিংয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। শহরের পাঁচ শতাধিক আবাসিক হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টে ঈদের

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে: সোহেল

ডেস্ক রিপোর্ট: আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, যারা ছাত্রদের