বাগেরহাটে চাপাতলা গ্রীন বোর্ড এন্ড ফাইভার মিলস-এর বৃক্ষরোপণ কর্মসূচি

বাগেরহাট প্রতিনিধি: পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটি, বাগেরহাট-এর দাবির প্রেক্ষিতে এবং কমিউনিটিতে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে চাপাতলা গ্রীন বোর্ড এন্ড ফাইভার মিলস সোমবার (২৫ আগস্ট) দুপুরে রাংদিয়া স্কুল এন্ড কলেজ ও চাপাতলা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ হাজার ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে জেলার অন্যান্য বিদ্যালয়ে আরও ৫ হাজার বৃক্ষ বিতরণ করা হবে।

এর আগে গত ২২ জুন ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)-এর উদ্যোগে পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটি ও মিল কর্তৃপক্ষের মধ্যে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় পরিবেশ সুরক্ষার স্বার্থে মিল কর্তৃপক্ষের কাছে বেশ কিছু দাবি পেশ করা হয়। এর মধ্যে অন্যতম ছিল কমিউনিটিতে ১০ হাজার ফলজ ও বনজ বৃক্ষ বিতরণের দাবি। তারই অংশ হিসেবে আজ প্রথম ধাপে ৫ হাজার বৃক্ষ বিতরণ করা হলো।

বৃক্ষ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটি, বাগেরহাট-এর সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান লিটন, কার্যকরী সদস্য মো. আব্দুল গণি, চাপাতলা গ্রীন বোর্ড এন্ড ফাইভার মিলস-এর কোর্ডিনেটর শেখ গোলাম কিবরিয়া মিন্টু, উপ-ব্যবস্থাপক মো. আজমল হুসাইন, যাত্রাপির ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সভাপতি ও প্রাক্তন চেয়ারম্যান খায়রুল আজাদ আরজু, সংশ্লিষ্ট স্কুলগুলোর শিক্ষক-কর্মচারীসহ অনেকে।

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান লিটন বলেন, পরিবেশ রক্ষায় শিল্প প্রতিষ্ঠানগুলোর এমন ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাপাতলা গ্রীন বোর্ড এন্ড ফাইভার মিলস-এর এই উদ্যোগ প্রশংসনীয়। আমরা আশা করি তারা ধারাবাহিকভাবে এ কার্যক্রম চালিয়ে যাবে।

চাপাতলা গ্রীন বোর্ড এন্ড ফাইভার মিলস-এর কোর্ডিনেটর শেখ গোলাম কিবরিয়া মিন্টু বলেন, আমরা কমিউনিটির পরিবেশ সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এই বৃক্ষরোপণ কর্মসূচি সেই প্রতিশ্রুতিরই অংশ। ভবিষ্যতে আরও জনহিতকর কার্যক্রম চালিয়ে যাবো।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে খুচরা সার বিক্রেতাদের  লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে

নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন 

ঠিকানা টিভি ডট প্রেস: নারী উদ্যোক্তা সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্যংককে চিকিৎসাধীন

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে কি না, সে সংশয় আর নেই: শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক: মৌসুমের সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে স্বাগত জানাতে রেকর্ড সংখ্যক মানুষের সমাগম দেশের মানুষের নির্বাচনের

পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিতে শেখ হাসিনার নাম ,ভারতে তোলপাড়

অনলাইন ডেস্ক: ফের মহম্মদ সেলিমের উপরেই ভরসা রাখল সিপিএম। চার দিনের কনফারেন্স শেষে রাজ্য সিপিএম-এর যে কমিটি সামনে এসেছে তাতে রয়েছে ৮০ জনের নাম। রাজ্য

সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এদিন বেলা ১১টায় শুরু হবে এই অধিবেশনের কার্যক্রম। ২০২৪ সালের ৫

আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। নিয়মতান্ত্রিক রাজনীতি করছে বা করতে চায় এমন কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে