বাংলাদেশে চালু গুগল পে, প্রথম ধাপে সুবিধা পাবেন সিটি ব্যাংকের গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো বাংলাদেশে চালু হলো গুগলের মোবাইল পেমেন্ট ও ডিজিটাল ওয়ালেট সেবা গুগল পে। প্রাথমিকভাবে কেবল সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা এই সেবা ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ভবিষ্যতে অন্যান্য ব্যাংক যুক্ত হলে সেবার পরিসর আরও বাড়বে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গুগল পে সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ।

সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ইনস্টল করে তাদের ডেবিট বা ক্রেডিট কার্ড সংযুক্ত করতে পারবেন। এরপর এনএফসি সুবিধাসম্পন্ন দোকানে ‘ট্যাপ অ্যান্ড পে’ পদ্ধতিতে লেনদেন করা যাবে। একই সঙ্গে অনলাইন শপিং, সাবস্ক্রিপশন পেমেন্ট ও ইন-অ্যাপ পারচেজেও ব্যবহার করা যাবে এই সেবা।

গুগল পে কীভাবে কাজ করে

গুগল পে একটি নিরাপদ ও সহজ মোবাইল পেমেন্ট সেবা, যা কার্ডের মূল নম্বর ব্যবহার না করে ভার্চুয়াল অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে লেনদেন সম্পন্ন করে, ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য রক্ষা পায়।

ব্যবহার পদ্ধতি

যেসব সিটি ব্যাংক গ্রাহক গুগল পে ব্যবহার করতে চান, তাদের অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটি ডাউনলোড করে ‘Add a Card’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে কার্ড সংযুক্ত করতে হবে। ভেরিফিকেশন সম্পন্ন হলে ফোনটি পেমেন্টের জন্য প্রস্তুত থাকবে।

সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, গুগল পে ব্যবহার সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য ২৪ ঘণ্টা গ্রাহকসেবা চালু রয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালীতে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা পশ্চিম শিবিরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে বাঁশখালীতে বর্ণাঢ্য র‍্যালি পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত

ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক: ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৮ জুন) দুপুর ১টা পর্যন্ত

গাইবান্ধায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ২

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে যাত্রীবেশে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা করে স্থানীয় জনতার হাতে ধরা পড়েছে দুই যুবক। তাদের কাছ থেকে ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। পরে

বর্ধিত মেয়াদেও অনিশ্চয়তা: এলেঙ্গা-রংপুর চার লেন ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্প

সিরাজগঞ্জ প্রতিনিধি: এলেঙ্গা-রংপুর চার লেন মহাসড়ক এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়সীমা পেরিয়েও অনিশ্চয়তার মুখে পড়েছে। কাজের গতি কম থাকাসহ বিভিন্ন প্রশাসনিক ও

আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও করেন এলাকাবাসী

ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করেছিল পুলিশ। সোমবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে

তাড়াশে ট্রাক্টর উল্টে দুইজনের মৃত্যু

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে মাটি কাটা ট্রাক্টর উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ ) সন্ধ্যায় উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে এ দুর্ঘটনা