বাঁশখালীর জলদস্যু আতাউর গ্রেফতার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে সাজা প্রাপ্ত ও পরোয়ানাভূক্ত আসামী জলদস্যু আতাউর করিম প্রকাশ জ্যাকর (৪৮) কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আসামী আতাউর করিম উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা লালি বাপের বাড়ীর আব্দুল আউয়াল এর ছেলে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার সময় গোপন সংবাদে খবর পেয়ে গন্ডামারা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান থানার পুলিশ পরিদর্শক (সেকেন্ড অফিসার) কামরুল হাসান কায়কোবাদ।

পুলিশ সূত্রে জানা যায়, ‘বাঁশখালী থানায় আতাউর করিমের বিরোদ্ধে জলদস্যুতাসহ তিনটি মামলা রয়েছে।সে একটিতে এক বছরের সাজা প্রাপ্ত ও দু’টিতে পরোয়ানাভূক্ত পলাতক আসামী।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘গোপন সংবাদে খবর পেয়ে আমাদের পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে গন্ডামারা এলাকা থেকে ওই আসামীকে গ্রেফতার করে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আজ থেকেই শুরু হচ্ছে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আজ থেকেই শুরু হচ্ছে চিরুনি অভিযান। রোববার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে

রায়গঞ্জে অসুস্থ বিএনপি কর্মীকে দেখতে গেলেন ভিপি আয়নুল হক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অসুস্থ এক বিএনপি কর্মীর খোঁজ-খবর নিতে তার বাড়িতে যান সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তারাশ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক ভিপি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২৮ জন নিহত, প্রকাশিত হলো পরিচয়

অনলাইন ডেস্ক: ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ২৮ জনের মধ্যে বেশ কয়েকজনের পরিচয় প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে রয়েছেন ৯৫ বছর বয়সী হোলোকাস্ট-উত্তরজীবী

পদত্যাগ নয়, রাজনৈতিক কৌশলে নতুন চাল

সংকট কাটিয়ে বিএনপি-জামায়াতের সঙ্গে বৈঠকে বসছেন ইউনূস, সামনে আসছে পুনর্গঠনের ইঙ্গিত স্টাফ রিপোর্টার: শেষ পর্যন্ত রাজনৈতিক অচলাবস্থা কিছুটা হলেও গলতে শুরু করেছে। ড. মুহাম্মদ ইউনূস

জীবননগরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে নাশকতা মামলায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মোক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট)

বাঁশখালীতে বোট মালিকের বিরোদ্ধে শ্রমিকের বেতন না দিয়ে মারধরের অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে মৎস্যজীবী শ্রমিকের বেতন-ভাতা না দিয়ে উল্টো মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠে ফিশিংবোট মালিক ও তার সহযোগীদের বিরোদ্ধে। এ ঘটনায়