বাঁশখালীর চাম্বল যুব বিভাগের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:‘ খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাম্বল ইউনিয়ন যুব বিভাগ কর্তৃক আয়োজিত আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে-২৫’র শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) বিকেলে চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।

চাম্বল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন এর সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মো. সাইফুল ইসলাম। প্রধান মেহমান ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর এসএম আলী নেওয়াজ চৌধুরী ইরান।

এ সময় বিশেষ অতিথি ছিলেন চাম্বল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল্লাহ, সরকারী আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ছৈয়দ মর্তুজা আলী, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা মোস্তফা হোছাইন হেলাল, তরবিয়ত সেক্রেটারী মাওলানা আইয়ুব ওসমানী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাস্টার নাজিম উদ্দিন, ছনুয়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুর রশীদ ছানুবী, মাওলানা নেজাম উদ্দিন, ইউপি সদস্য ইয়াছিন চৌধুরী রিপন, চাম্বল ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী মাস্টার আহসান উল্লাহ, শীলকূপ ইউনিয়ন যুব বিভাগের সভাপতি এনামুল হক, প্রবাসী পারভেজ আলম প্রমূখ।

১০টি দলের গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় চাম্বল ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ দলকে ১ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ দল ১-০ গোলে পরাজিত করে।

খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন মো. তারেক হোছাইন। সহকারী রেফারি ছিলেন দেলোয়ার হোছাইন দিলু, আব্দুল কাদের।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মিজানুর রহমান আজহারির প্রার্থিতার ব্যাপারে জামায়াতের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের জেরে ব্যাপক আলোচনার পর অবশেষে পরিষ্কার হলো, ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা)

ইরানে ভবনে ভয়াবহ বিস্ফোরণ

অনলাইন ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসের একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি। শনিবার ইরানের

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজ জট

ডেস্ক রিপোর্ট: কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও

আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা, তদন্তে ডিবি

নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুনামগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে।

ফজলুর রহমানের মন্তব্যে ভারত-বাংলাদেশ সম্পর্কে উত্তেজনা, ওয়াইসির পাল্টা বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক: বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) এএলএম ফজলুর রহমানের সাম্প্রতিক একটি ফেসবুক পোস্ট ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক অস্বস্তির সৃষ্টি হয়েছে। তিনি

বিএনপি নেতা মুহিতের বাড়ি ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতা ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ড. এম এ মুহিতের বাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় উপজেলা যুবলীগের সাংগঠনিক