বাঁশখালীতে ৭৫ হাজার টাকা মূল্যের চোরাইকৃত লোহার এ্যাংগেল উদ্ধার, গ্রেফতার ১

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুরি হওয়া লোহার ব্রিজের পরিত্যাক্ত ১০টি এ্যাংগেল উদ্ধারপূর্বক চুরির সাথে জড়িত আনোয়ার কবির (১৯) নামে একজন কে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ১৪ শত কেজী ওজনের ওই এ্যাংগেলের আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা বলে জানা যায়।

মঙ্গলবার দিবাগত রাত (২২ জানুয়ারী) ৪টার দিকে অভিযান পরিচালনা করে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকা হতে চোরাইকৃত লোহার এ্যাংগেল উদ্ধার করেছে বাহারছড়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মজনু মিয়া সহ তার সঙ্গীয় ফোর্স।

পুলিশ সূত্রে জানা যায়, ‘উপজেলার খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা চৌধুরীঘাট লোহার ব্রিজের পরিত্যক্ত লোহার ১০টি এ্যাংগেল চুরি হওয়ার খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকা হতে চোরাইকৃত লোহার পরিত্যাক্ত এ্যাংগেল উদ্ধার পূর্বক আনোয়ার কবির নামে একজনকে গ্রেফতার করা হয়।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘চোরাইকৃত ৭৫ হাজার টাকা মূল্যমানের পরিত্যাক্ত লোহার এ্যাংগেল উদ্ধার পূর্বক চুরির সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীকে জিজ্ঞাসাবাদে অপরাপর পলাতক আসামীর নাম প্রকাশ করে। আসামীদের বিরোদ্ধে থানায় নিয়মিত মামলা রজু করা হয়েছে।’

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হিন্দু ও মুসলমানদের দাঙ্গায় উত্তপ্ত ভারতের নাগপুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি

অনলাইন ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। সোমবার সন্ধ্যায় কোরআন অবমাননার গুজবকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে নাগপুরের একাধিক এলাকা। হিন্দু ও

টিসিবির পণ্য নিয়ে অসহায়দের সঙ্গে ঠকবাজি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নে টিসিবির কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভনে অসহায় মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে।

পুলিশের নতুন পোশাক পরতে আগ্রহী মাত্র ০.৮৪% সদস্য

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সময় পুলিশের জন্য যে পোশাক নির্ধারণ করা হয়েছে সেটি পরতে আগ্রহী মাত্র ০.৮৪ শতাংশ সদস্য। আগের পোশাকে ফিরতে চায় ৯৬.৫৭ শতাংশ পুলিশ

রাজশাহী কলেজ শিক্ষার্থীর মৃত্যু, রাবির সহকারী প্রক্টরসহ ১৫ জনের নামে মামলা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী কলেজ শিক্ষার্থী মোঃ শিমুলের মৃত্যুর ঘটনায় রাবির সহকারী প্রক্টরসহ ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

ইসরাইলের জন্য অস্ত্র আনার অভিযোগে ইতালিতে সৌদি জাহাজ আটক

অনলাইন ডেস্ক: ইসরাইলের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র আনার অভিযোগে সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি ‘বাহরি’র একটি জাহাজ আটক করেছেন ইতালির জেনোয়া বন্দরের কর্মীরা। ৮ আগস্ট

ভারতকে পাকিস্তানের সেনাপ্রধানের হুমকি

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে ভয় দেখানো যাবে না। তিনি ঘোষণা করেন,