বাঁশখালীতে পূর্বশত্রুতার জেরে হাতুড়ি পিটিয়ে হত্যা, পুকুরে মিলল লাশ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: পূর্বশত্রুতার জের ধরে চট্টগ্রামের বাঁশখালীতে মোজাহের আহমদ (৪৯) নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে হাতুড়ি দিয়ে মাথায় গুরুতর আঘাত করে হত্যা করার পর লাশ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানা মর্গে নিয়ে আসেন বলে জানান থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনার ৭ নম্বর ওয়ার্ডের গোলাপজানি বাপের বাড়িতে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মোজাহের আহমদ একই এলাকার পাশ্ববর্তী দরাফ আলী সিকদার বাড়ির মো. শেয়ার আলীর পূত্র।

নিহতের পরিবার খবর পেয়ে ছুটে গেলে দেখতে পায় লাশ পুকুরে ফেলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে পুকুর থেকে লাশ তুলে পুলিশকে খবর দেয় তারা।

নিহত মোজাহের আহমদ এর ছোট ভাই মো. জহিরুল ইসলাম বলেন, ‘বিগত কয়েকমাস আগে আমার বড় নিহত মোজাহের আহমদের পুত্র শাকিলকে মারধর করে একই এলাকার আলী আকবরের ছেলে মো. দেলোয়ার। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। পরে ক্ষিপ্ত হয়ে চলতি বছরের মে মাসের ৯ তারিখ আমাদের বসতঘরে অগ্নিসংযোগ ঘটিয়ে দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় আমার ভাই বাদি হয়ে মো. সায়মন, মো. আকবর, আব্দুর রহমান, মো. দেলোয়ার, মো. নাছির সহ ২৩ জনের নাম উল্লেখ করে আরও ১০ জনকে অজ্ঞাত রেখে বাঁশখালী থানায় এজহার দায়ের করেন।

তিনি আরও জানান, ‘ওই মামলার এজহার নামীয় আসামী মো. সায়মন (৩৫), আব্দুর রহমান (৩৫) ও মো. নাছির (৪০) কে আটক করে বাঁশখালী থানা পুলিশ তাদের কে জেলহাজতে প্রেরণ করেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) উক্ত মামলায় আমি ও আমার বড় ভাই মোজাহের হাজিরা দিই। পরে আমার ভাই মোজাহের তার নিজ বাড়িতে চলে যায়। আমি জলদীর বাসায় থেকে যাই। আমার বড় ভাই বাড়িতে চলে যাওয়ার সময় আমাদের বাড়ির অল্প দক্ষিণ পৌঁছালে পূর্ব থেকে উৎপেতে থাকা প্রতিপক্ষের লোকজন ভাইকে ধরে তাদের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে আটকে রেখে হাতুড়ি দিয়ে উপর্যপুরি মাথায় গুরুতর জখম করে হত্যা করে তাদের বাড়ির পুকুরে ফেলে চলে যায়। আমার ভাইকে নির্মমভাবে হত্যার বিচার চাই।’

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক: চার দিনের সরকারি সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ জুন) সকাল ৯টা ৪৫

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৮

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ঢাকেশ্বরীর দুই এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৩ মার্চ), ভোররাতের দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার

ছাত্রদল সভাপতি হলেন ছাত্রলীগ নেতা

ডেস্ক রিপোর্ট: কক্সবাজার মেডিক্যাল কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হয়েছেন ছাত্রলীগ ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের রাজনীতিতে সম্পৃক্ত তাহমিদ আলম সফি। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায়

সিরাজগঞ্জ-৫ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ বাতিল ২ জন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৭ জন প্রার্থী। এর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ ও ২

গাজায় গণহত্যা: ইসরাইলের বিরুদ্ধে নিজ দেশেরই দুই সংস্থার বিস্ফোরক প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরাইল পরিকল্পিত ও পদ্ধতিগত গণহত্যা চালাচ্ছে—এমন গুরুতর অভিযোগ তুলেছে দেশটির দুই প্রভাবশালী মানবাধিকার সংস্থা বতসেলেম এবং ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস (PHR)।

গাজায় ফের ইসরায়েলের হামলা, হুমকিতে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা ও গুলিবর্ষণে অন্তত কয়েকজন নিহত হয়েছেন। এই হামলা হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়েও নতুন করে