বাঁশখালীতে ঘরের ভেতর খেলতে খেলতেই সাপের কামড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আস্করিয়া নতুন পাড়ায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঘরের ভেতরে খেলতে খেলতে সাপের কামড়ে দেড় বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম হাদিকা সোলতানা নুসরাত। সে ওই এলাকার মুহাম্মদ জাকের হোছেনের একমাত্র কন্যা।

জানা যায়, ঘরের একটি কক্ষে শিশু হাদিকা খেলছিল। পাশের দরোজায় শিশুটির মা ব্যস্ত ছিলেন গৃহকর্মে। হঠাৎ ধানের বস্তা ও আলনার ফাঁক দিয়ে ‘কালো জাওরা’ (স্থানীয় নাম) নামে একটি বিষধর সাপ বের হয়ে শিশুটির বাম পায়ের মধ্য আঙুলে কামড় বসিয়ে দেয়।

শিশুটি “আম্মু” বলে চিৎকার করলে মা দৌড়ে এসে দেখতে পান সাপটি বাড়ির বাঁশের খুঁটিতে প্যাঁচিয়ে আছে। এ সময় শিশুটিকে দ্রুত বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুর অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

হাদিকার পিতা জাকের হোছেন বলেন, “আমার মেয়েটি ঘরের ভেতর মোবাইলের চার্জার নিয়ে খেলছিল। হঠাৎ সাপটি কামড় দেয়। দ্রুত হাসপাতালে নিলেও শেষরক্ষা হয়নি। শনিবার সকালে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।”

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভাঙ্গায় ক্ষতিগ্রস্ত সরকারি অফিস পরিদর্শনে ডিআইজি

নিজস্ব প্রতিবেদক: আন্দোলনকারীদের হামলায় ভাঙা উপজেলা পরিষদ, ইউএনও কার্যালয়সহ অন্তত ২০টি সরকারি অফিস এবং দুটি থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর ক্ষতিগ্রস্ত অফিস-আদালত পরিদর্শন করেছেন

সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ: জুলাই সনদ বাস্তবায়ন ও ৫ দফা দাবিতে সমাবেশ

মাসুদ মোশারফ শাহজাদপুর সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে থানারঘাট ব্রিজ থেকে শুরু হওয়া

কানাডায় মার্কিন দূতাবাস লক্ষ্য করে গুলি, তদন্ত শুরু

অনলাইন ডেস্ক: কানাডার টরন্টো শহরে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে সংঘটিত এ ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এ

ফেব্রুয়ারিতেই নির্বাচন, বিদেশ থেকে আসে প্রশ্ন: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কি না—এ নিয়ে বিদেশ থেকেও প্রশ্ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (২৫ জুন)

সাহসিকতার জন্য কর্ণাটকের সেই ছাত্রীকে ৫ লাখ রুপি পুরস্কার

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে হিজাব নিষিদ্ধ ঘিরে তীব্র উত্তেজনার মাঝে মুসলিম এক ছাত্রী প্রতিবাদ জানিয়ে প্রশংসায় ভাসছেন। গেরুয়া ওড়না পরা একদল ছাত্র-ছাত্রীর ‘জয় শ্রী রাম’

শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে দিয়েছে ঢাকা

অনলাইন ডেস্ক: ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের