বন্ধুর বাড়িতে আত্মহত্যার চেষ্টা, শঙ্কামুক্ত হিরো আলম

নিজস্ব প্রতিবেদক: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার ধুনটে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত।

শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিরো আলমকে নিয়ে যান তার বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগর। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে যমুনা নদীর তীরবর্তী ভান্ডারবাড়ি গ্রামে বন্ধুর বাড়িতে বেড়াতে যান হিরো আলম। রাতে তার সঙ্গে রিয়া মনিকে ঘিরে দীর্ঘ আলাপ হয়। সকালে ঘুম থেকে না ওঠায় তাকে ডাকতে যান জাহিদ। তখন পাশে ঘুমের ওষুধ দেখতে পান তিনি।

জাহিদ হাসান বলেন, “রিয়া মনিকে নিয়ে হতাশা, সামাজিক চাপ আর নানা অপমানজনক প্রশ্নে হিরো আলম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। একটু শান্তির খোঁজে আমার বাড়িতে এসেছিলেন। ধারণা করি, হতাশা থেকেই এমন কাজ করেছেন।”

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান বলেন, “হিরো আলম ঘুমের ওষুধ সেবনের পর আমাদের এখানে নিয়ে আসা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া মেডিকেলে পাঠানো হয়েছে। তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত।”

হিরো আলমের পরিবার কিংবা ঘনিষ্ঠদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিদ্যুতায়িত হয়ে নিহত হাফেজ তাকরিম ও বিশ্বজয়ী হাফেজ তাকরীম একই ব্যক্তি নন

নিজস্ব প্রতিবেদক: দুজনই কোরআনে হাফেজ, দুজনের নামই তাকরিম। দুজনের বয়সও প্রায় কাছাকাছি। যার ফলে অনেকের মধ্যে গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস

জীবনের ঝুঁকিতে পাকিস্তানের দ্বারস্থ ভারতীয় পাইলট, নাকচ করে দিল পাকিস্তান

ডেস্ক রিপোর্ট: ইন্ডিগোর দিল্লি-শ্রীনগর ফ্লাইটের একজন পাইলট, যিনি বুধবার আকস্মিক শিলাবৃষ্টির মুখোমুখি হয়েছিলেন, তা এড়িয়ে যাওয়ার জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে চেয়ে লাহোর এয়ার ট্রাফিক

মে দিবসে নয়াপল্টনে বড় সমাবেশের ঘোষণা বিএনপির

অনলাইন ডেস্ক: জাতীয় শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবসে রাজধানীতে বড় সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে এ সমাবেশ। মঙ্গলবার

নারায়ণগঞ্জে ভাগাড় থেকে পাঁচ বস্তা এনআইডি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার ময়লার ভাগাড় থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সম্বলিত পাঁচ বস্তা উদ্ধার করেছে পুলিশ। এ সময় বিপুল সংখ্যক পোলিং কর্মকর্তার কার্ড

রাজশাহী কলেজে “মহাবিশ্ব ইনসান ও নামাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজ আরবি ও ইসলাম শিক্ষা বিভাগ পরিচালিত ইসলামিক কালচারাল ফোরামের আয়োজনে ” মহাবিশ্ব ইনসান ও নামাজ “শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬

শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় রায়ের দিন ধার্য হবে আগামীকাল

নিজস্ব প্রতিবেদক: চব্বিশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধ সংঘঠিত করার দায়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হলো আজ