বড়াইগ্রামে ৬ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২ শতাধিক নিষিদ্ধ ঘোষিত মাছ ধরার চায়না দুয়ারী জাল উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন প্রামানিক জানান, বুধবার জোনাইল ইউনিয়নের কৈখোলা বিলে অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়। কিছু অসৎ ব্যক্তি বিলটিতে উক্ত জাল দিয়ে মাছ শিকারের সময় অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে তারা জালগুলো ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় জালগুলো উদ্ধার করা হয়। জব্দকৃত জাল উক্ত এলাকায় সড়কে এনে জনসন্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা

নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অত্র এলাকাবাসী। এই অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় এক পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা

কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জে কিশোর-কিশোরীদের মানসিক সুস্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হলো “Adolescent Mental Health and Suicide Prevention Campaign”। মঙ্গলবার (১১ নভেম্বর

দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে: তারেক রহমান

অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজকে সময় এসেছে বাংলাদেশকে পুনর্গঠন করার; আজকে সময় এসেছে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার। এজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে

চাঁদা দাবি করায় বগুড়ায় জনতার হাতে পুলিশ কনস্টেবল আটক, উদ্ধার করল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে চাঁদা দাবি এবং হয়রানির অভিযোগে রুহুল আমিন (৩২) নামে এক পুলিশ কনস্টেবলকে জনতা আটক করে গণধোলাই দিয়েছে। পরে খবর পেয়ে সেনাবাহিনী

প্রশাসন ক্যাডারের আবাসন সমিতি চায় কর সুবিধা, এনবিআর বিবেচনায়

নিজস্ব প্রতিবেদক: ঢাকার পূর্বাচল উপশহরের পাশে আবাসন প্রকল্পের জন্য ৩১৪ বিঘা জমি ক্রয় করেছে বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। সমিতি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রতি

৩৫ বছর বিএনপির রাজনীতি করে জামায়াতে যোগ দিলেন সহসভাপতি

নিজস্ব প্রতিবেদক: দল পাল্টে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আলী হোসেন। শুক্রবার (১১ এপ্রিল)’ দুপুরে জামায়াতের ইসলামপুর উপজেলা