বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই স্টেডিয়ামকে ডাকা হবে কেবল ‘জাতীয় স্টেডিয়াম’ নামে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এটি জানানো হয়েছে।

এর আগে এটি ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে এর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নামকরণ করা হয়।

এই স্টেডিয়ামটি ১৯৫৪ সালে নির্মিত হয়। ঢাকার প্রাণকেন্দ্র পল্টন এলাকায় এটির অবস্থান। স্টেডিয়ামটি আগে এবং এখনও ১ নম্বর জাতীয় স্টেডিয়াম নামে পরিচিত।

আগে স্টেডিয়ামে সব ধরনের খেলাই অনুষ্ঠিত হতো। বর্তমানে স্টেডিয়ামটিকে ফুটবল এবং অ্যাথলেটিকসের মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর ধারণক্ষমতা প্রায় ৩৬ হাজার।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে ইসরাইলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। বিবিসি জানিয়েছে, ইস্পাহানের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি

ইরানে আবারও একাধিক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যে কারণে সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আজ শনিবার ভোরে এমটি ঘটেছে

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, বন্ধ হলো ঝুলন্ত সেতুতে পর্যটক চলাচল

নিজস্ব প্রতিবেদক: টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর অস্বাভাবিকভাবে বেড়েছে। এর ফলে রাঙামাটির প্রতীক হিসেবে খ্যাত ‘ঝুলন্ত

ভারতকে রুখে দিতে ইমরান খানের মুক্তি জরুরি: পিটিআই সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক: একদিকে ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধের আশঙ্কা, অন্যদিকে পাকিস্তানের অভ্যন্তরে জাতীয় ঐক্যের তীব্র প্রয়োজন। এমন সময় কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি নিয়েও শুরু

মোহাম্মদপুরে হত্যাচেষ্টা: কিশোর গ্যাং পাটালি গ্রুপ এর আরও ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় একই পরিবারের সাতজনকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’-এর আরও চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

বোতলকাণ্ডে আটক জবি শিক্ষার্থী, ডিবি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘বোতলকাণ্ড’ ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি সুষ্ঠু তদন্ত ছাড়া সহপাঠী ইসতিয়াককে আটকের ঘটনায় যদি কোনো ক্ষতি হয়, তাহলে