নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই স্টেডিয়ামকে ডাকা হবে কেবল ‘জাতীয় স্টেডিয়াম’ নামে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এটি জানানো হয়েছে।
এর আগে এটি ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে এর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নামকরণ করা হয়।
এই স্টেডিয়ামটি ১৯৫৪ সালে নির্মিত হয়। ঢাকার প্রাণকেন্দ্র পল্টন এলাকায় এটির অবস্থান। স্টেডিয়ামটি আগে এবং এখনও ১ নম্বর জাতীয় স্টেডিয়াম নামে পরিচিত।
আগে স্টেডিয়ামে সব ধরনের খেলাই অনুষ্ঠিত হতো। বর্তমানে স্টেডিয়ামটিকে ফুটবল এবং অ্যাথলেটিকসের মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর ধারণক্ষমতা প্রায় ৩৬ হাজার।'
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.