বইমেলায় রাজশাহী কলেজ শিক্ষিকার গল্পগ্রন্থ ‘কাঁটাবনে লাল শিউলি’

ঠিকানা টিভি ডট প্রেস: অমর একুশে গ্রন্থমেলা ২০২৫ এ প্রকাশিত হয়েছে রাজশাহী কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হাজেরা খাতুনের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘কাঁটাবনে লাল শিউলি’।

পুথিপ্রকাশ থেকে প্রকাশিত গল্পগ্রন্থটির প্রচ্ছদ করেছেন শোয়েব জামান। গ্রন্থটি ১৪টি গল্প নিয়ে রচিত। বইমেলার পুথিপ্রকাশের স্টল ৭৭৫ স্টলে পাওয়া যাচ্ছে গ্রন্থটি। এছাড়াও বইটি রকমারি ডটকমে এ অর্ডার করা যাবে।

‘কাঁটাবনে লাল শিউলি’ সম্পর্কে লেখিকা বলেন, ‘প্রকৃতির প্রতি অপরিসীম আকর্ষণে শৈশবের দেখা প্রকৃতির মাঝে সরল সৌন্দর্যের সন্ধান গ্রামীণ পরিবেশে গ্রামের মেঠোপথে বেড়ে ওঠা সাধারণ সহজসরল মানুষগুলো আমার গল্পের চরিত্র।

তিনি আরো বলেন, ‘কাঁটাবনে লাল শিউলি ‘ আমার লেখা দ্বিতীয় গল্পগ্রন্থ। গ্রন্থটি মোট ১৪টি গল্প নিয়ে রচিত। শ্বাসরুদ্ধকর কিংবা কঠিন পরিস্থিতিতে সংগ্রামের মধ্য দিয়ে ভালো কিছু অর্জনকে’ কাঁটাবনে লাল শিউলি ‘ রূপক অর্থে ব্যবহার করেছি।

ব‌ইটি উৎসর্গ করেছি জুলাইয়ের শহিদের প্রতি।

দ্বিতীয় গল্পগ্রন্থ প্রকাশিত হওয়ার অনুভূতি ব্যক্ত করে লেখিকা বলেন, ‘কাঁটাবনে লাল শিউলি’ গল্পগ্রন্থের প্রতিটি গল্পের চরিত্রগুলোর মুখে রাজশাহী জেলার মোহনপুর ও বাগমারা উপজেলার আঞ্চলিক ভাষায় গল্পগুলো নির্মিত। ২০২৪-এর জুলাইয়ে এসে ছাত্র -জনতার অভ্যূত্থান রক্তাক্ত জুলাই আমার দেখা প্রথম অভ্যুত্থান তাই বিস্ময়কর চিন্তা -ভাবনা অস্থিমজ্জায় ধারণ করে কলম ধরি ।

‘কাঁটাবনে লাল শিউলি’ গল্পে রাজশাহী কলেজের ছাত্র‍ শহিদ রায়হান আলী, রাজশাহীর সন্তান সাকিব আন্জুমসহ রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা, দেশের তরুণ ছাত্ররা মৃত্যুকে তুচ্ছ ভেবে পুলিশের গুলি বুকে ধারণ করার সাহসকে বৈপ্লবিক প্রেক্ষাপট হিসেবে তুলে ধরেছি। গল্পগুলো শুধু গল্প নয়, জীবনের সত্য কাহিনি। জুলাই বিপ্লব বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের একটি অধ্যায়ের নাম।

উল্লেখ্য লেখিকার প্রথম গল্পগ্রন্থ কুচ কুড়ি ২০২১ সালের ডিসেম্বর মাসের প্রকাশিত হয় । প্রথম কাব্যগ্রন্থ কাঠগোলাপ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শান্তি চুক্তি’ ভেঙে ফের ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: মারামারি বন্ধ ও ‘ভ্রাতৃত্ববোধ’ গড়ে তোলার লক্ষ্যে এক মাস আগে ‘শান্তিচুক্তি’ করেছিলেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তবে এর এক মাসের মাথায় আবারও

জামায়াত-চরমোনাই কী এক হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশে ইসলামী ধারার দুটি রাজনৈতিক দল। তবে একই ধারার রাজনীতিতে মাঠে থাকলেও নিজেদের মধ্যে সবসময় দূরত্ব

পিআর পদ্ধতির নির্বাচনই পারে দেশকে এগিয়ে নিতে: চকরিয়ায় পথসভায় ভিপি নূর

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের মাধ্যমে সব দলের অংশগ্রহণে সরকার গঠনের পথ সুগম হবে এবং দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে

বিএনপি কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠান গুঁড়িয়ে দিলেন আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীতে এক বিএনপি কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বুধবার (৪ মার্চ) সকাল ৬টার দিকে

অতীতের তুলনায় এ নির্বাচনে সাংবাদিক নির্যাতন কমেছে: বিএমএসএফ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দায়িত্ব পালনকালে দেশের বিভিন্ন স্থানে কয়েকজন সাংবাদিক হামলা ও হয়রানির শিকার হয়েছেন।

কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথের শিক্ষার্থীকে গণপিটুনি

ডেস্ক রিপোর্ট: পবিত্র কোররআন শরীফ অবমাননার অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত