ফ্যামিলি কার্ডের প্রলোভন নয়, তরুণদের চাকরির অধিকার দিতে হবে: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আওয়ামী লীগ এক কোটি কার্ড দেওয়ার কথা বলে দুর্নীতি-লুটপাট করে দেশকে দেউলিয়া করে ভারতে পালিয়েছে। নতুন করে আরেকটি দল নির্বাচনকে সামনে রেখে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখাচ্ছে। আমরা ফ্যামিলি কার্ডের প্রলোভন চাই না। ৪০ লাখ বেকার তরুণ সমাজকে চাকরির অধিকার দিতে হবে। আমরা আর এসব শিশু ভুলানো জিনিসে প্রতারিত হতে চাই না।

‎বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে পাবনা শহরের স্বাধীনতা চত্বরে (মুক্তমঞ্চ) ছাত্রশিবির পাবনা শহর শাখা আয়োজিত তরুণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, তরুণ সমাজকে মানুষের কাছে গিয়ে বলতে হবে কারা আগামীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। সামনের নির্বাচনে ইনসাফের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে। ভোট ডাকাতির চিন্তা যদি কেউ করে তাহলে তরুণ সমাজ বসে থাকবে না। তরুণদের সঙ্গে নিয়ে ছাত্রশিবির প্রতিহত করবে। এরা যদি আওয়ামী ফ্যাসিবাদ থেকে শিক্ষা না নেয়, তাহলে আবার আরেকটি অভ্যুত্থান হবে। তরুণ ও যুব সমাজকে ভোটের কেন্দ্র পাহারা দিতে হবে। ভোট গুনে গুনে আনতে হবে।

‎তিনি আরও বলেন, এখন আদর্শিক সমাজ গড়ার সুবর্ণ সুযোগ আসছে। দেশ যখন বারবার পথ হারিয়েছে তখন সূর্যসন্তানেরা ঘুরে দাঁড়িয়েছে। ব্রিটিশরা পালিয়ে এই ভূখণ্ড মুক্ত হয়েছে। এখনো আধিপত্যবাদের করালগ্রাসে সূর্য অস্তমিত হয়ে আছে। আমরা আর গোলামি-দাসত্ব চাই না। ১৯৪৭ সালে দেশ ভাগ হয়। কিন্তু তেমন স্বাধীনতা পায়নি। এরপর ১৯৭১ সালে লাখ লাখ লোক রাস্তায় নেমে আসছিল। ভারতকে বেশি সুযোগ দিয়ে দেশ দেউলিয়া হয়েছে।

‎ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রশিবিরের সাফল্যের কথা তুলে ধরে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রেখেছে বলেই সব ছাত্র সংসদ নির্বাচনে আমাদের বেচে নিয়েছে। শিক্ষার্থীরা রাজনৈতিক ও পড়াশোনার অধিকার ফিরে পেয়েছে। মেধার ভিত্তিতে চাকরি হবে। কিন্তু প্রশ্নপত্র ফাঁস ইন্টেরিম সরকারের জন্য বড় লজ্জাকর।

‎পাবনা শহর ছাত্রশিবিরের সভাপতি গোলাম রহমান জয়ের সভাপতিত্বে ও এসএম হাবিবুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা-৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন, জেলা সেক্রেটারি আব্দুল গাফফার খান, শিবিরের সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা, সহকারী প্রকাশনা সম্পাদক ফিরোজ হোসাইন প্রমুখ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

জুয়েল রানা: বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সিরাজগঞ্জের সলঙ্গার ধুবিল ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে সলঙ্গা

সংসদ নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেছেন। ভাষণে

হাসিনার সাক্ষাৎকারে হতাশ কলকাতার আওয়ামী লীগ নেতারা

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করে সম্প্রতি যে মন্তব্য করেছেন, তাতে স্পষ্ট দিকনির্দেশনার অভাবে হতাশ হয়ে পড়েছেন কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের শীর্ষস্থানীয়

শপথ পড়ানোর দাবিতে মৎস্য ভবন মোড়ে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা সাত দিন ধারে আন্দোলন করছেন তার সমর্থকরা। এবার নগর

অতীতের তুলনায় এ নির্বাচনে সাংবাদিক নির্যাতন কমেছে: বিএমএসএফ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দায়িত্ব পালনকালে দেশের বিভিন্ন স্থানে কয়েকজন সাংবাদিক হামলা ও হয়রানির শিকার হয়েছেন।

অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গাজীপুরে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতদের ধরতে মাঠে নেমেছে যৌথবাহিনী। ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে গ্রেফতারের কথা জানিয়েছেন গাজীপুরের