ফেসবুক-ইনস্টাগ্রামের যে সুবিধা মিলবে হোয়াটসঅ্যাপে

ঠিকানা টিভি ডট প্রেস: ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যোগ করার সুযোগ চালু করবে প্রতিষ্ঠাতা মেটা। এর ফলে ফেসবুক ও ইনস্টাগ্রামের কিছু সুবিধা পাওয়া যাবে এখন হোয়াটসঅ্যাপেও। নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপে আপলোড করা স্ট্যাটাস চাইলে নিজেদের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে সরাসরি পোস্ট করা যাবে। তাই আলাদা করে আর ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে নতুন স্ট্যাটাস পোস্ট করতে হবে না।’

নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকলেও অনুসরণ করা ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসগুলো ইনস্টাগ্রাম ও ফেসবুকে দেখা যাবে। এর ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাও নিজেদের বিভিন্ন স্ট্যাটাস বর্তমানের তুলনায় বেশিসংখ্যক ব্যক্তিকে দেখানোর সুযোগ পাবেন।

মেটা বলেছে, অ্যাকাউন্টস সেন্টারে হোয়াটসঅ্যাপ যোগ করার বিষয়টি ব্যবহারকারীদের জন্য ঐচ্ছিক থাকবে ও ডিফল্টভাবে বন্ধ থাকবে এটি। পাশাপাশি এন্ড-টু-এন্ড এনক্রিপটেড থাকবে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ মেসেজ ও বিভিন্ন কল।

কোম্পানিটি বলেছে, এ টুলটি বেছে নেওয়ার ফলে ফেসবুক ও ইনস্টাগ্রাম স্টোরিজের সঙ্গে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করার বিষয়টি আরও সহজ হবে। পাশাপাশি প্রয়োজনের সময় আরও সহজে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করাও যাবে।

এছাড়াও মেটা একগুচ্ছ নতুন ফিচার নিয়ে কাজ করছে। যার মধ্যে অন্যতম ম্যানেজ অবতার, মেটা এআই স্টিকার ও ইমাজিন মি ক্রিয়েশনকে এক জায়গায় নিয়ে আসা।

ধারণা করা হচ্ছে, আগামী মাস থেকে ধীরে ধীরে গোটা বিশ্বের ব্যবহারকারীদের জন্য এ আপডেটেড ভার্সনটি চালু হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনি পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শ্রেণিকক্ষে তালা দিলো বিএনপি নেতার ছেলে

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজে নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে ফেল করেও এসএসসি পরীক্ষায় অংশগ্রহণেরর দাবিতে স্কুলের শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে স্কুলে তালা

ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তৃতীয় দফা বৈঠক মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় জাতীয় সংসদের এলডি হলের সম্মেলন কক্ষে

সিরাজগঞ্জে ডাকাতি ও অটোরিকশা চুরির ঘটনায় ১০ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে জামায়াত নেতার ছেলের বুকে অস্ত্র ঠেকিয়ে ডাকাতির আলোচিত ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা

অবৈধ পথে ইউরোপ প্রবেশে শীর্ষে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালে অবৈধ পথে ইউরোপে পৌঁছানো অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের সর্বশেষ অনুসন্ধানে

সিরাজগঞ্জে নাশকতার মামলায় সাবেক চেয়ারম্যান আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাশকতার মামলায় উধুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিলকে পুলিশ আটক করেছে। শনিবার সন্ধ্যায় উধুনিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক

ইরানের ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিল ইসরায়েলের ভবন, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: ইরান থেকে দুই দফায় ইসরায়েলে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রথম আক্রমণে ছিল দুটি ক্ষেপণাস্ত্র, দ্বিতীয়টিতে চারটি। হামলায় ইসরায়েলে অন্তত একটি ভবন গুঁড়িয়ে