ফের জেলের জালে ধরা পড়লো ২৪ কেজির বিশাল কোরাল, বিক্রি ৩৬ হাজারে

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা মাছ বাজারে আবারও দেখা মিললো বিরল ও বিশাল আকৃতির কোরাল মাছের। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বাজারে নিয়ে আসা হয় প্রায় ২৪ কেজি ওজনের এই কোরাল, যা মুহূর্তেই ব্যবসায়ী ও সাধারণ মানুষের নজর কাড়ে।

সুন্দরবন উপকূল থেকে মাছটি সংগ্রহ করেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. বশির গাজী। পরে কুয়াকাটা বাজারে ১ হাজার ৫২০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার ৯৩৮ টাকায় মাছটি বিক্রি হয়। বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, এটি সেদিনের সবচেয়ে বড় মাছ ছিল।

এর আগে গত ১৫ আগস্ট বঙ্গোপসাগরের লেম্বুরবন এলাকায় জেলেরা ২৩ কেজি ওজনের আরেকটি কোরাল মাছ ধরেছিলেন। সেটিও একই বাজারে প্রায় ৩৪ হাজার টাকায় বিক্রি হয়।

গাজী ফিশের মালিক মো. বশির গাজী বলেন, “এমন বড় আকারের মাছের চাহিদা সবসময় অনেক বেশি। আমরা উপকূলের বিভিন্ন জেলে ও অবতরণ কেন্দ্র থেকে বড় মাছ সংগ্রহ করি। আজ সুন্দরবন থেকে আনা এই মাছটিও ভালো দামে বিক্রি হয়েছে।”

গবেষকরা বলছেন, বর্ষা মৌসুম মূলত বড় মাছ ধরা পড়ার উপযুক্ত সময়। ওয়াল্ডফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী বখতিয়ার রহমান জানান,”এই মৌসুমে উপকূলের নদ-নদী ও বঙ্গোপসাগরের মোহনায় বড় আকারের ইলিশ ও কোরাল ধরা পড়ে। অনেক সময় রোগাক্রান্ত, পেটে ব্যথা, বা মাইক্রোপ্লাস্টিক খাওয়ার কারণে বড় কোরাল মাছ ভেসেও ওঠে।”

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এটি উপকূলের জেলেদের জন্য ইতিবাচক খবর। এর আগেও এমন বড় কোরাল ধরা পড়েছে। নিষেধাজ্ঞার সময় মাছ শিকার বন্ধ থাকার সুফলেই জেলেরা এখন বড় ও বেশি পরিমাণ মাছ পাচ্ছে। ভবিষ্যতেও নিষেধাজ্ঞা সঠিকভাবে মানা গেলে এ ধারা অব্যাহত থাকবে।”

বিশাল আকৃতির এই কোরাল বিক্রির খবরে বাজারে উপস্থিত মানুষজনের ভিড় ও কৌতূহল ছিল চোখে পড়ার মতো।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠার পর দিনাজপুরের বিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় ওই যুবদল

আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিল

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। শুনানি হবে আগামী ২১ অক্টোবর। আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ

মেহেরপুরে ৪২ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তি আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ৪২ হাজার টাকার জাল নোটসহ আমিরুল ইসলাম খোকন (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১২ এর সদস্যরা। তিনি গাংনী পৌর এলাকার

রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে যে রুল জারি করল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। চিন্ময় দাসের জামিন আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (৪

সেই হিন্দু যুবককে হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে হত্যার ঘটনায় ৭ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (২০

সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি

সিলেট প্রতিনিধি: সিলেট সীমান্তঘেঁষা ভারতের মেঘালয় রাজ্যে সীমান্তবর্তী অঞ্চলে রাত্রিকালীন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় প্রশাসন। ৮ মে থেকে কার্যকর হওয়া এই নির্দেশনায় প্রতিদিন রাত ৮টা

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন