প্রেমের টানে সীমান্ত পেরিয়ে ভারতীয় তরুণী বাংলাদেশে

লালমনিরহাট প্রতিনিধি: প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে পালিয়ে এসেছেন রিয়া মনি মানের এক তরুণী। তবে প্রেমিক রবি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে নিরুপায় হয়ে পড়েছেন তিনি। লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌর শহরের থানা পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

রিয়া মনি (রিংকি) ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজার থানার করাইবাড়ি ব্লকে বাসিন্দা। তিনি ময়নাগুড়ি কলেজের বিএ অনার্য ২ বর্ষে ছাত্রী। গত শনিবার কলেজ থেকে বের হয়ে সীমান্তবর্তী এলাকায় দুইদিন রাত্রি যাপন করার পর। গত মঙ্গলবার রাতে চোরা কারবারিদের সহযোগিতায় বাংলাদেশে এসে প্রেমিক রবির সঙ্গে দেখা করেন।

প্রেমিক রবি লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের থানা পাড়া এলাকার বাসিন্দা।,

রিয়া মনি বলেন, ‘রবির সঙ্গে ফেসবুকে পরিচয়। দেড় বছর প্রেমের পর। রবি আমাকে বাংলাদেশে আসতে বলে। এরপর রবি আমাকে বিভিন্ন উপায়ে বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশে আসার পর সে আমাকে বিয়ে করবে না বলে অপারগতা প্রকাশ করেন। আমি নিরুপায় হয়ে পড়েছি।’

তিনি আরও বলেন,‘আমি বর্তমানে বাংলাদেশে থাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছি। আমি যেহেতু ভারত থেকে এসেছি তাই আমি রবিকেই বিয়ে করতে চাই। আমার মৃত্যু আগ পর্যন্ত হলেও আমি তাকে বিয়ে করতে চাই। এ জন্য আমি প্রশাসনের সহযোগিতা কামনা করি।’

এ বিষয়ে রবি ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।,

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,‘বিষয়টি জেনেছি ভারতীয় ওই তরুণীর নাম রিয়া মনি। আমরা তাকে উদ্ধার করে থানায় হেফাজতে নিয়ে এসেছি। পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুদ্ধবিরতিতে সন্দেহ তেহরানের, ফের সংঘাতের আশঙ্কা

অনলাইন ডেস্ক: ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের সংঘাত শেষে ঘোষিত অস্ত্রবিরতির বিষয়ে গভীর সংশয় প্রকাশ করেছে ইরান। তেহরানের অভিযোগ, ইসরায়েল অস্ত্রবিরতির প্রতিশ্রুতি পালন করবে কি না,

বেলকুচিতে প্রসেস মিলের দূষিত কেমিক্যাল বর্জ্যে মরে যাচ্ছে বিলের মাছ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে বেশ কিছু প্রসেস মিলের দূষিত কেমিক্যাল বর্জ্য পানিতে মিশে মারে যাচ্ছে  বিলের মাছ। গত কয়েকদিন ধরে উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের

সিরাজগঞ্জের কাজীপুরে ছয় ইউনিয়ন নিয়ে পৃথক ‘যমুনা উপজেলা’ গঠনের দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন ছয়টি ইউনিয়নকে নিয়ে ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে

জিএম কাদের রাতের অন্ধকারে জোর করে সিগনেচার নিয়েছিলেন : জাতীয় পার্টির নেতা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত বেআইনি। আমরা এখনো স্বপদে বহাল আছি। আমরা সবাই প্রতিষ্ঠাতা সদস্য। চেয়ারম্যানের প্রতিটি

আওয়ামী লীগ ও জাপার ঘাঁটি লক্ষ্য করে বিএনপির বিশেষ প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন ধরে জয়হীন থাকা ৫৭ আসনে বিশেষ কৌশল গ্রহণ করেছে বিএনপি। আওয়ামী লীগের সম্ভাব্য অনুপস্থিতি বা অনিশ্চিত অংশগ্রহণের

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগদানের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন। তাকে বহনকারী এমিরেটসের একটি বিমান