প্রথম বাংলাদেশি হিসেবে এপিআর গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পেলেন স্কাউটার সায়েদ বাসিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: ওয়ার্ল্ড স্কাউটসের এশিয়া প্যাসিফিক রিজিওনের (এপিআর) গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশ স্কাউটসের মোহাম্মদ সায়েদ বাসিত। তিনিই প্রথম বাংলাদেশ স্কাউটসের সদস্যে এপিআর গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড অর্জন পেলেন।

২০২৪ সালের বিভিন্ন অ্যাওয়ার্ড অর্জনকারীদের তালিকা প্রকাশ করে এপিআর। সেখানে প্রথমেই এপিআর চেয়ারম্যানস অ্যাওয়ার্ড ফর গ্যালান্ট্রিতে বাংলাদেশে স্কাউটসের সদস্য বাসিতের নাম প্রকাশ পায়। এ বছর এপিআর ‘গ্যালান্ট্রি’ অর্জন করেছেন একজনই। এ ছাড়া, ২০২৪ সালের এপিআর অ্যাওয়ার্ডগুলোর মধ্যে ‘সার্টিফিকেট অব গুড সার্ভিস’ অর্জন করেছেন ৯ জন, ‘মেডেল ফর মেরিটোরিয়াস কন্ট্রিবিউশন’ অর্জন করেছেন ২ জন, ‘চেয়ারম্যানস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন ৫ জন এবং ‘ডিস্টিংগুইশড সার্ভিস টু ইন্টারন্যাশনাল স্কাউটিং’ অর্জন করেছেন ৩ জন। বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কোরিয়া, হংকং, পাকিস্তান, ফিলিপাইন, অস্ট্রেলিয়ার স্কাউট ও স্কাউটাররা এসব অ্যাওয়ার্ড অর্জন করেছেন। স্কাউটার মোহাম্মদ সায়েদ বাসিত ২০০০ সালে কাব স্কাউট হিসেবে স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হন। তিনি বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি এবং রোভার অঞ্চলের ঢাকা বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৫ সালে বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড, ২০১৮ সালে নম্বর টু ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড এবং ২০১৭ সালে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড এবং ২০১৮ সালে জাতীয় সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জন করেন।

২৮-০১-২৫
০১৭১৮৫১১৫৩৪.

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনে হুমকি পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি!

নিজস্ব প্রতিবেদক: পুলিশের লুট হওয়া বৈধ অস্ত্রের একটা উল্লেখযোগ্য অংশ এখনো উদ্ধার হয়নি। লুট হওয়ার এক বছর পর গত ১০ আগস্ট অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেও

শত্রুকে ‘সব দিক থেকে’ আঘাত হানতে সক্ষম রকেট ফোর্স গঠন করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে পাকিস্তান সেনাবাহিনীর এই কমান্ড প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া

টানা তিন দিনের ছুটিতে রাজধানীতে ৩ বড় সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের সরকারি ছুটি। এই ছুটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় তিনটি দল ও সংগঠন পৃথকভাবে জনসমাবেশের কর্মসূচি ঘোষণা

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ১০৮ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২-এর অভিযানে ১০৮ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব জানায়, ২৩ অক্টোবর বিকেল ৩টা ১৫

কুড়িগ্রামে জমি বিরোধে সংঘর্ষ, একই পরিবারের ৩ জন নিহত

সুজন মাহমুদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। বৃহস্পতিবার (২৪

সিরাজগঞ্জে বাসচাপায় পথচারির মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-কড্ডার মোড় আঞ্চলিক সড়কের বনবাড়িয়া এলাকায় শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বাসচাপায় রাজু মন্ডল (৪২) নামে এক পথচারির মৃত্যু হয়েছে। তিনি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর