প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি বৃদ্ধি, বাড়ছে চুরি–ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের টুকচাঁনপুর এলাকায় দিন দিন উদ্বেগজনক হারে বেড়েছে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কিছু অসাধু চক্র প্রকাশ্যে মাদক সেবন ও কেনাবেচা করছে, যার ফলে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনাও বৃদ্ধি পেয়েছে।

স্থানীয়রা জানায়, চম্পকনগর বাজারের ব্রীজের দক্ষিণ পাশে টুকচাঁনপুর সিএনজি স্টেশন হওয়ায় মাদকাসক্তরা নিরাপদে আস্তানা গেড়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের ভয়ে স্থানীয়রা আতংকিত। প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনে বাধা প্রদান করায় উক্ত স্থানে একাধিকবার মারপিটের ঘটনা ও ঘটেছে। মাদকাসক্তদের আনাগোনা বৃদ্ধি হওয়ায় গরু চুরি, দোকানের মালামাল চুরিসহ প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটছে।,

স্থানীয়রা আরও জানান, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এলাকার বিভিন্ন নির্জন স্থান, রাস্তার মোড় ও বাজারসংলগ্ন এলাকায় মাদকসেবীদের আনাগোনা লক্ষ্য করা যায়। এতে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেকেই আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

একাধিক বাসিন্দা বলেন, “আমরা চাই প্রশাসন নিয়মিত টহল জোরদার করুক এবং মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করুক। তরুণ সমাজকে রক্ষা করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করেন, মাদকবিরোধী অভিযান, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অভিভাবকদের তদারকি বাড়ানো হলে পরিস্থিতির উন্নতি সম্ভব। তারা প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে, চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের আটক করে টুকচাঁনপুরকে মাদকমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলা হোক।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে জেলা বিএনপির উপদেষ্টার আগমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে জেলা বিএনপির উপদেষ্টা কামাল হোসেনের আগমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ধানগড়া বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রধান

বাগেরহাটে হরতাল-অবরোধে অচল জনজীবন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে রবিবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হরতাল ও অবরোধ

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না : জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। আমরা আশা করি বাংলাদেশ সঠিক পথে যাবে, সঠিক কাজ করবে।’ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস

মিলছে না ভারতের ভিসা, চিকিৎসা নিতে চীনে ছুটছেন বাংলাদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষার্থী-জনতার ব্যাপক অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশিদের

শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এখন পর্যন্ত ১২টি হলের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এতে শীর্ষ তিন পদেই শিবির সমর্থিত ঐক্যবদ্ধ

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ফের বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ২৭ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং অফিসার ও সহকারী