প্রকাশ্যে ইরানের পাশে পরমাণু শক্তিধর ৪ দেশ

ডেস্ক রিপোর্ট: এবার ইরান আর একা নেই ইরান। পাশে দাড়িয়েছে ৪ পরমাণু শক্তিধর দেশ। শক্ত বার্তা দিয়েছে মুসলিম বিশ্বও। সৌদি আরব, তুরস্ক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত প্রকাশ্যে এসেছে নেতানিয়াহু বিরোধী অবস্থানে। যুক্তরাষ্ট্র পাশে থাকলেও চাপে পড়েছেনবেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ শুরু করেই যেন হাওয়া হয়ে গেছেন। তার অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

এদিকে যুদ্ধের সমীকরণ পাল্টে দিতে এবার মাঠে নেমেছে চারটি পরমাণু শক্তিধর দেশ। তারা সরাসরি ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। তেহরানে হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে। মুসলিম দেশগুলোর বাইরেও ইরানের মিত্র রাষ্ট্রগুলো এই হামলার বিরোধিতা করেছে।,

সম্প্রতি প্রতিবেশী দেশ ভারতকে হঠাৎ অস্বস্তিতে ফেলেছিল পাকিস্তান। দেশটির সঙ্গে ইরানের সীমান্ত রয়েছে, এবং দুই দেশের মধ্যে রয়েছে গভীর বন্ধুত্ব, বিশেষ করে নেতানিয়াহুর দেশ ইস্যুতে। এবার বড় সংকটে ইরানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। দেশটির দাবি, এই হামলা ইরানের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত অখণ্ডতা লঙ্ঘন করেছে। এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

অন্যদিকে, উত্তর কোরিয়ার সঙ্গেও ইরানের সম্পর্ক বরাবরই ইতিবাচক। কিম জং উন ও তেহরানের মধ্যে গোপন সমঝোতা রয়েছে বলেও অভিযোগ রয়েছে। কমন বন্ধু রাশিয়ার কারণে এই সম্পর্ক আরও গভীর হয়েছে। ফলে উত্তপ্ত পরিস্থিতিতে উত্তর কোরিয়াও ইরানের পাশে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চীনের অবস্থান। চীন এখন কেবল অর্থনীতিতে নয়, সামরিক ও কূটনৈতিক প্রভাবেও বড় খেলোয়াড়। জাতিসংঘে চীনের প্রতিনিধি বলেছেন, তেল আবিব ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অভ্যন্তরীণ অখণ্ডতা লঙ্ঘন করেছে। এবং তারা আরও একটি রেড লাইন অতিক্রম করেছে।”

এদিকে রাশিয়ার প্রতিক্রিয়াও কম গুরুত্বপূর্ণ নয়। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে বলেন, “এই হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।”

উল্লেখ্য, পরমাণু অস্ত্র ইস্যুতে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। ফলে, ইরানের মিত্র রাশিয়াকে বিরক্ত করলে তার মূল্য দিতে হতে পারে যুক্তরাষ্ট্র ও নেতানিয়াহুকে। এমনই হুঁশিয়ারি শোনা যাচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মুখে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মোহাম্মদপুরে যৌথবাহিনী-সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর–বসিলা সড়কের চাঁদ উদ্যানে গোলাগুলির ঘটনায়

মাদ্রাসার ছাত্রাবাস খালি করতে বিএনপি নেতার হুমকি, শিক্ষার্থীদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: কাজীপাড়া ছিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়তে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ৯৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হোসেন মিল্টন ও বহিরাগতদের বিরুদ্ধে।

সিরাজগঞ্জে নাশকতার মামলায় সাবেক চেয়ারম্যান আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাশকতার মামলায় উধুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিলকে পুলিশ আটক করেছে। শনিবার সন্ধ্যায় উধুনিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক

এক সপ্তাহে আরো ২০ বার ভূমিকম্প হতে পারে

নিজস্ব প্রতিবেদক: গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় একটি গোপন ফল্ট রয়েছে, যা বাংলাদেশে ৯ মাত্রার ভূমিকম্প সৃষ্টি করতে পারে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে সোহাগ (৩০) নামে এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী। ৩ জানুয়ারি শুক্রবার ‍দিবাগত রাত সাড়ে ৩টায়

বিএনপি-ছাত্রদলের প্রোফাইল ‘না’ পোস্টারে সয়লাব

নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিএনপি বলছে, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গেই