প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ওয়াহেদ আলী মাস্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ৯০ মিনিটের জন্য তার প্যারোল মঞ্জুর করা হয়।

চেয়াম্যান ওয়াহেদ আলীর মাস্টারের মা হোসেনা বানু (৯০) গত শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

শনিবার বিকেল ৪টা ২০ মিনিটে পাইকপাড়া ইউনিয়নের বড়ধূলিয়া গ্রামের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

প্যারোলে মুক্তি পেয়ে বিকেল ৪টার দিকে পুলিশ ওয়াহেদ আলীকে গ্রামের বাড়িতে নিয়ে যায়। তিনি জানাজা ও দাফনের আগ পর্যন্ত প্রায় ৯০ মিনিট সেখানে অবস্থান করেন। পরে পুলিশ পাহারায় তাকে আবার হবিগঞ্জ জেলা কারাগারে ফেরত নেওয়া হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর হক প্যারোলে মুক্তি পেয়ে তাদের জানাজায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশের স্বাধীনতার পর এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্বাধীনতার পর এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, এ নির্বাচনে দুটি বৈশিষ্ট্য আছে, পোস্টাল

মোবাইল বিজনেস কমিউনিটি’ একটি ভুঁইফোড় সংগঠন: ফয়েজ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। আবার সকালে তাঁকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। এই

বেলকুচিতে বাক প্রতিবন্ধীর জায়গার দখল প্রতিবাদে সংবাদ সম্মেলন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে মনিরুল ইসলাম নামে এক বাক প্রতিবন্ধীর জায়গা দখল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০

এবার ফিলিস্তিন ইস্যুতে ভর করে মাঠে নামার চেষ্টায় আ.লীগ

ডেস্ক রিপোর্ট: এবার ফিলিস্তিন ইস্যুর ওপর ভর করে মাঠে নামার চেষ্টা করছে আওয়ামী লীগ। নামসর্বস্ব ‘মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইন’-এর ব্যানারে জড়ো হওয়ার চেষ্টা করছেন

তাড়াশে অবৈধভাবে পুকুর খনন করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে সাড় আট লাখ টাকা জরিমানা

লুৎফর রহমান তাড়াশ: অবৈধভাবে পুকুর খননের অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশে আট টি পুকুরের ঠিকাদারকে আট লাখ ৪৫ হাজার টাকা জড়িমানা করে তা আদায় করা হয়েছে। সেই

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থী তৌহিদ হোসেন

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তাকে অন্তর্বর্তী সরকার এই পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। ২০২৬ সালের