পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ছাত্র নেতা কাজলের ধানের শীষে ভোট চেয়ে ব্যাপক লিফলেট বিতরণ

নজরুল ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে সিরাজগঞ্জে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের চক কোবদাসপাড়া ও কোবদাসপাড়া মহল্লায় এ লিফলেট বিতরণে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল। তার সাথে ছিলেন ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সৈনিক, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি হেলালসহ বিপুল সংখ্যক ছাত্র ও যুবদল নেতা-কর্মী।

লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা জনগণের দোরগোড়ায় গিয়ে বিএনপির উন্নয়ন ভাবনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার তুলে ধরেন। তারা বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, আর সেই পরিবর্তনের একমাত্র প্রতীক ধানের শীষ।

জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল বলেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ধানের শীষের বিকল্প নেই। তাই আমরা ৭নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করছি এবং জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। এই কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।

এসময় এলাকাবাসী উৎসাহের সাথে নেতাকর্মীদের স্বাগত জানান এবং ধানের শীষ প্রতীকে তাদের ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের পাটগ্রামে দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। আটক ওই বিএসএফ সদস্যের নাম ‘বেদ প্রকাশ’ বলে জানা গেছে।

ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি রাশেদুল ইসলাম ও সভাপতি সালাহউদ্দিন আইউবী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ২০২১ সেশনের জন্য কেন্দ্রিয় সভাপতি নির্বাচনে মনোনয়ন সম্পন্ন হয়েছে।অনলাইনে ভোট হওয়ার মাধ্যমে সভাপতি হোন সালাহ উদ্দিন আইউবী আর সেক্রেটারি রাশেদুল ইসলাম।

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে : ইশরাক

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটাধিকার রক্ষায় নারী ভোটারদের লাইনে দাঁড়িয়ে হলেও ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

প্রতারক সব ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : ডিবি

ইভ্যালি ও ই-অরেঞ্জের মতো গ্রাহকদের সাথে প্রতারণা করা সব ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ডিবিপ্রধান

স্বতন্ত্র ‘স্বাস্থ্য সার্ভিস’ গঠনের সুপারিশ স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের

অনলাইন ডেস্ক: দেশে একটি স্বাধীন ও স্থায়ী স্বাস্থ্য কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। একইসঙ্গে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সংবিধানে অন্তর্ভুক্ত করে জনগণের জন্য বিনামূল্যে নিশ্চিত

৭২ ঘণ্টার মধ্যেই ডুবে যেতে পারে দেশের ২০ জেলা

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ৫ থেকে ১০টি জেলা এবং ৭২ ঘণ্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা