পোস্টাল ব্যালটে নেই নৌকা ও চার দলের প্রতীক

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে থাকবে না আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকসহ চার দলের প্রতীক। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চূড়ান্ত পোস্টাল ব্যালটে কোনো নিষিদ্ধ বা স্থগিত প্রতীক থাকবে না। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক তালিকাভুক্ত হয়েছে, যার মধ্যে পোস্টাল ব্যালটে থাকবে ১১৫টি প্রতীক।

নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের পাশাপাশি নিবন্ধন বাতিল হওয়া ফ্রিডম পার্টি (‘কুড়াল’), ঐকবদ্ধ নাগরিক আন্দোলন (‘চাবি’) এবং পিডিপি (‘বাঘ’) প্রতীকও পোস্টাল ব্যালটে অন্তর্ভুক্ত হবে না।

নির্বাচন কমিশনার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বিষয়ে সবকিছু চূড়ান্ত। বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে। তিনি আরও জানান, তফসিল প্রণয়নের সময় রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৫। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে আরও দুটি দল এই তালিকায় যুক্ত হবে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজশাহী টেক্সটাইল মিলস এর বৃক্ষ হত্যা, পুকুর ভরাট বন্ধের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী টেক্সটাইল মিলস এর শতাধিক বৃক্ষ নির্বিচারে হত্যা ও পুকুর ভরাট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সোমবার রাজশাহী টেক্সটাইল মিলস

সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফিরিয়ে দিয়েছে বিএসএফ

ডেস্ক রিপোর্ট: দিনাজপুরের বিরল সীমান্তে বাংলাদেশি দুই কৃষককে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদিকে, বাংলাদেশের জনতার হাতে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার

শেখ হাসিনা-জয়-পুতুলের তিন মামলার রায় ২৭

নিজস্ব প্রতিবেদক: পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নিতে অনিয়মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে

শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক), প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সহজ ম্যাচ কঠিন করে চার উইকেটের জয় পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। মোহাম্মদ নাবি ও রহমানউল্লাহ গুরবাজের ব্যাটিংয়ে বাংলাদেশ দলকে ১৫২ রানের টার্গেট দিয়েছিল আফগানিস্তান। জবাবে

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ ঘটনার মামলায় আসামি ৫০, গ্রেপ্তার আ.লীগের সহ-সভাপতি

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। আসামি করা হয়েছে ৫০ জনকে। রোববার