পুলিশ সংস্কারে তিন ধাপের রোডম্যাপ, ৬ মাসে বাস্তবায়নের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর সরকার পুলিশ সংস্কারে দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়ে পুলিশ সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছে।

চিঠিতে জানানো হয়েছে, সুপারিশগুলো স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে তিন ধাপে বাস্তবায়ন করা হবে। যেখানে গ্রেপ্তার, তল্লাশি, জিজ্ঞাসাবাদ, গায়েবি মামলা পরিহার, মানবাধিকার রক্ষা, থানা হাজতের পরিবেশ উন্নয়নসহ বহু সংস্কার অন্তর্ভুক্ত রয়েছে।

বিশেষভাবে জোর দেওয়া হয়েছে—রিমান্ডে স্বচ্ছ কাচঘেরা জিজ্ঞাসাবাদ কক্ষ স্থাপন, বডি ক্যামেরা ও জিপিএস ট্র্যাকিং বাধ্যতামূলক, অনলাইন জিডি ও এফআইআর চালু, নারী ময়নাতদন্তে নারী পুলিশের অংশগ্রহণ এবং ভুয়া মামলা প্রমাণ হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে শাস্তির বিষয়টি নিশ্চিত করার ওপর।

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এরই অংশ হিসেবে পাইলট প্রকল্প চালু হয়েছে।

জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, বেশিরভাগ সুপারিশের বাস্তবায়ন আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা সংশোধনের কথাও বলা হয়েছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ট্রাম্পের বাজেট বিলকে ‘জঘন্য ও ন্যক্কারজনক’ বললেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন বাজেট বিলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি বিলটিকে ‘জঘন্য ও

পাকিস্তানের পালটা হামলার আশঙ্কায় সতর্ক ভারতের একাধিক রাজ্য

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পালটা হামলার ভয়ে ভারতের একাধিক রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বুধবার বিকেলে কেন্দ্রীয়

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোড এলাকায় বিএনপির দুই গ্রুপে রাতভর সংঘর্ষ হয়েছে। এতে সাজ্জাদ হোসেন (২৬) নামে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায়

অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের ৩-৪টি মামলার রায়ের আশা আইন উপদেষ্টার 

নিজস্ব প্রতিবেদক: অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের তিন থেকে চারটি মামলার রায় পাওয়ার আশা প্রকাশ করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে এক

সিগারেট নিয়ে লিফটে উঠতে নিষেধ করায় জাবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার মারধর

নিজস্ব প্রতিবেদক: আবাসিক হলের লিফটের ভিতরে সিগারেট খেতে নিষেধ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নাইমুর রহমান দুর্জয় নামের এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে শাখা ছাত্রদলের

টেকনাফে পোস্টিং–রাজশাহীতে প্রশিক্ষণ! শেষমেষ ভুয়া নিয়োগপত্রের নাটক ফাঁস

সিরাজগঞ্জ প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাহি পদে চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র ও ভুয়া পুলিশ ভেরিফিকেশন তৈরি করে সিরাজগঞ্জের এক যুবকের কাছ থেকে ২১ লাখ