পারমাণবিক স্থাপনায় আইএইএর নজরদারি বন্ধের ঘোষণা ইরানের

অনলাইন ডেস্ক: ইরান তার পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)–র প্রবেশাধিকার ও নজরদারি কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (২৮ জুন) দেশটির পার্লামেন্টের ভাইস স্পিকার হামিদ রেজা হাজি বাবাই এ ঘোষণা দেন।

তিনি জানান, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মাধ্যমে ফাঁস হওয়া কিছু স্পর্শকাতর তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি এবং তার প্রতিনিধিদের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সেইসাথে স্থাপনাগুলোর ভেতরে নজরদারি ক্যামেরা স্থাপনের অনুমতিও প্রত্যাহার করা হচ্ছে।

আয়াতুল্লাহ বেহেস্তি ও অন্যান্য শহীদ বিচার কর্মকর্তাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে হাজি বাবাই বলেন, “সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধ আসলে ইরানি জনগণের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন ৪৭ বছরের দীর্ঘ বৈরিতার ধারাবাহিকতা। এই শত্রুতার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের জনগণের আত্মমর্যাদা ও প্রতিরোধ।”

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র চায় না, ৯ কোটি জনসংখ্যার একটি প্রাচীন সভ্যতা–সম্পন্ন জাতি এই অঞ্চলে স্বাধীনভাবে টিকে থাকুক। তারা চায় ইরান ভেঙে টুকরো হোক। তারা ভাবছে, ইরানের ৭০ শতাংশ জনগণ তাদের পক্ষে থাকবে—এটি নিছক ভ্রান্ত ধারণা।”

সশস্ত্র বাহিনী এবং ইসলামী বিপ্লবের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে হাজি বাবাই বলেন, যত বেশি চাপ আসবে, তত বেশি ঐক্যবদ্ধ ও প্রতিরোধী হবে ইরানের জনগণ।

তিনি অতীতের প্রসঙ্গ টেনে আরও বলেন, “১৯৮১ সালের ২৮ জুন আয়াতুল্লাহ বেহেস্তি ও বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তাদের হত্যার মধ্য দিয়ে যেমন আমাদের নেতৃত্বকে দুর্বল করার চেষ্টা হয়েছিল, আজও সেই একই কৌশল প্রয়োগ করা হচ্ছে। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে, ইরানি জাতিকে দমন করা যায় না।”

সূত্র: মেহর নিউজ

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভূঞাপুরে মৃতপ্রায় গরু জবাই করা মাংস বিক্রির দেয়ে জরিমানা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী টিমোড়ে শনিবার (৮ মার্চ)  অসুস্থ গরু জবাই করা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ

নিখোঁজ রাশিয়ার যাত্রীবিমান: ৫০ আরোহীর সন্ধানে উদ্ধার অভিযান

অনলাইন ডেস্ক: রাশিয়ার পূর্বাঞ্চলে ৫০ আরোহী নিয়ে একটি এএন-২৪ মডেলের যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের তিন্দা শহরের উদ্দেশে যাত্রা করেছিল।

‎রায়গঞ্জে সাংবাদিককে নিয়ে মিথ্যা গুজব ছড়ানো‎ হৃদয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

জুয়েল রানা: সিরাজগঞ্জের রায়গঞ্জে উদ্দেশ্য প্রনোদিত ভাবে স্থানীয় কলেজ শিক্ষক ও এক সাংবাদিককে নিয়ে ফেসবুকে একটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন গুজব ছড়ানো হৃদয় নামের এক

ভারতের আহমেদাবাদে ২৪২ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক: স্থানীয় দমকল কর্মকর্তা জয়েশ খাদিয়া বলেন, ‘বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।‘ ভারতের আহমেদাবাদ

রায়গঞ্জ পৌরসভা ডিজিটালাইজেশনে মতবিনিময় সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভা ডিজিটালাইজেশন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ধানঘরা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে ইউএনডিপি’র সহায়তায় পৌরসভার নাগরিক সেবাসমূহ ডিজিটালাইজেশন

জামায়াতের অংশগ্রহণ না করার কারণ জানাল দলটির শীর্ষ নেতা

অনলাইন ডেস্ক: জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার অনুষ্ঠিত ওই সংলাপে অনুপস্থিত থাকার কারণ ব্যাখ্যা করেছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ