পাপোশ সাংবাদিকতা!

ঠিকানা টিভি ডট প্রেস: সম্প্রতি এক টকশোতে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ভাই ‘দারুণ’ কথা বলেছেন। তার ভাষ্য অনেকটা এরকম, ‘গণভবনে প্রশ্ন নয়, প্রশংসা করতে গিয়ে যারা ঠেলাঠেলিতে আগাতে পারেননি তারা এখন লাইনের সামনে চলে এসেছেন। বর্তমান আর আগামী সরকারের প্রতি নিবেদিতপ্রাণ হওয়ার জন্য নিজেদের অপ্রতিরোধ্যভাবে তৈরি করছেন।’

বিষয়টা সত্যিই গবেষণার। তবে দু’একজন সহকর্মীর ভাষ্য, প্রায় প্রতিটি হাউজেই ‘ইমাম’ আর ‘মুয়াজ্জিন’ পরিবর্তন ঘটছে। যারা এতদিন পেছনে ছিলেন, তারা এখন সামনের চেয়ার দখলে নিয়েছেন। সুগন্ধি তেলে তেলে পিছলে পড়ে বিগত প্রতাপশালীদের মসনদ মুখ থুবড়ে পড়েছে। আগামী সরকারের জন্য আরও বেশি বিশুদ্ধ উন্নত প্রযুক্তির সুগন্ধি তেলের ব্যবহার হলে সেই পিছলে পড়া আটকানো যাবে না।

এমনটাই বলছেন মেধাবীদের কেউ কেউ। তারা বলছেন, সামনের রাজনীতি কঠিন হয়ে পড়ছে। তরুণ প্রজন্ম রাজনীতিকদের ‘ব্যাকডেটেড স্টাইল’ আর ‘সূক্ষ্ম ভণ্ডামি’ বুঝে গেছেন। সারা দেশে চাঁদাবাজি, দখলবাজি, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে মঞ্চে এসে গলাবাজি করার দিন এখন শেষ।

গতানুগতিক ‘রাজনৈতিক সাংবাদিকতার’ ছক থেকে বেরিয়ে রাজনীতির সংস্কারমুখী সাংবাদিকতা না করলে মহাবিপদ আসতে পারে। রাজনীতি কোনো ধর্ম নয়, নেতারা কোনো দেবতাও নয়। নষ্ট রাজনীতির বদল ঘটাতে গেলে ষাট-সত্তর দশকের লেন্স বদলে নতুন প্রজন্মের লেন্স দিয়ে সাংবাদিকতা করতে হবে। আপস বা পাপোশ সাংবাদিকতা নয়, অস্তিত্ব রক্ষায় সময়ের প্রয়োজনে ‘মেরুদণ্ডি সাংবাদিকতা’ চায় নতুন প্রজন্ম।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতীয় নির্বাচনে ভোট দিতে ২ লাখ ৩৫ হাজার প্রবাসীর কাছে ব্যালট প্রেরণ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে গত সাত দিনে বিশ্বের বিভিন্ন দেশে ২ লাখ ৩৫ হাজার ৭৮৭ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল

প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট

ফিলিস্তিনি বন্দিদের ঢাল হিসেবে ব্যবহার করছে ইসরায়েলি সেনারা

ডেস্ক রিপোর্ট: গাজা উপত্যকায় ইসরাইলের টানা ১৯ মাসের সামরিক আগ্রাসন ভয়াবহ মাত্রা ধারণ করেছে। এই আগ্রাসনের এক নিষ্ঠুর রূপ তুলে ধরেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড

টিপ নিয়ে যারা প্রতিবাদ করলেন

কপালে টিপ পরায় রাজধানীর তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারকে হয়রানির ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে চিহ্নিত করা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের গেটে ময়লার ভাগাড়

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেইটের কাছে ময়লার ভাগাড় সৃষ্টি করা হয়েছে। দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকায় চরম অস্বস্তিতে পড়ছেন হাসপাতালের রোগী,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদের চাঁদা দাবির ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভ্যুত্থান